× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোবেল ভাগাভাগিতে রাজি ট্রাম্প!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ১০:৩৮ এএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬ ১০:৩৮ এএম

নোবেল ভাগাভাগিতে রাজি ট্রাম্প!

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির বিরোধীদলীয় নেতা এবং এবারের নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো নিজের এই পুরস্কারটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে দেওয়ার প্রস্তাব দেন। তার এই প্রস্তাব সানন্দে গ্রহণ করতে রাজিও হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আগামী সপ্তাহে মাচাদোর সঙ্গে দেখা হলে তিনি এই ‘উপহার’ নেবেন। তবে বাদ সাধল নোবেল কমিটি। তারা সাফ জানিয়ে দিয়েছে, নোবেল পুরস্কার হাতবদল করার কোনো নিয়ম নেই।

শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি ও নোবেল ইনস্টিটিউট এক বিবৃতিতে বলেছে, ‘একবার নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেলে তা আর প্রত্যাহার, ভাগাভাগি বা অন্য কাউকে হস্তান্তর করা যায় না। এ বিষয়ে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত এবং তা সব সময়ের জন্য প্রযোজ্য।’

বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি শুনেছি তিনি (মাচাদো) আগামী সপ্তাহে আসছেন। আমি তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’ মাচাদো পুরস্কারটি তাকে দিতে চান শুনে ট্রাম্প বলেন, এটি তার জন্য হবে ‘বিরাট সম্মানের’।

নোবেল নিয়ে এই আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কূটনৈতিক বরফ গলতে শুরু করেছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, তাদের কূটনীতিকদের একটি দল শিগগিরই ওয়াশিংটনে পৌঁছাবে।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ভেনেজুয়েলা বিষয়ক মার্কিন ইউনিটের কূটনীতিক ও নিরাপত্তা কর্মীরা শুক্রবার কারাকাসে গেছেন। এই দলে অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স জন ম্যাকনামারাও রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা