× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২১ হাজার ফুট ওপর থেকে লাফিয়ে গিনেস বুকে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ১০:৫৪ এএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ১১:০৫ এএম

২১ হাজার ফুট ওপর থেকে লাফিয়ে গিনেস বুকে

বেলারুশের নারী ওলগা নাউমোভা দুঃসাহসিক এক কাজ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। ওলগা যে কাজ করেছেন, তা শুনে বহু মানুষের ভয়ে মেরুদণ্ড বেয়ে হিমশীতল স্রোত বয়ে যেতে পারে। প্রায় ২১ হাজার ফুট ওপর থেকে লাফিয়ে পড়েছেন তিনি। ওলগা একজন পেশাদার স্কাই সার্ফার, ১৫ বছর ধরে তিনি এ কাজ করে আসছেন।

এবার যেন ওলগা নিজেকেই চ্যালেঞ্জ জানিয়ে বসেন। সিদ্ধান্ত নেন, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট থেকে লাফিয়ে পড়ার। এই ভাবনা থেকেই গত ১০ নভেম্বর তিনি নেপালের সিয়াংবোচে থেকে একটি হেলিকপ্টারে চড়ে মাউন্ট এভারেস্ট ও হিমালয়ের তুষার-ঢাকা চূড়ার ওপরে আকাশে উঠে যান। এরপর তিনি হেলিকপ্টার থেকে জীবনের সবচেয়ে দুঃসাহসী লাফটি দেন (ফ্রি-ফল স্কাই ডাইভ)।

ওলগা একজন অভিজ্ঞ স্কাইডাইভার। তার ঝুলিতে ১৭ হাজারের বেশিবার আকাশ থেকে লাফিয়ে পড়ার অভিজ্ঞতা রয়েছে। তাই হয়তো মৃত্যুভয় তার ছিল না। তবে তার আগে এত উচ্চতা থেকে ফ্রি-ফল স্কাই ডাইভিংয়ের চেষ্টা কেউ করেননি।

সেদিন ওলগাকে নিয়ে হেলিকপ্টার ২০ হাজার ৯৪৫ ফুট উচ্চতায় পৌঁছার পর সাহসী ওলগা হেলিকপ্টারের দরজা দিয়ে নিচে লাফিয়ে পড়েন। তার পায়ে একটি স্কেটবোর্ড বাঁধা ছিল। হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার পর তিনি দ্রুতবেগে নিচে নেমে আসতে শুরু করেন।

দুরন্ত গতি আর শক্তিশালী বাতাসের বিপক্ষে স্কেটবোর্ডের ওপর শরীরের ভারসাম্য ধরে রাখতে ওলগাকে রীতিমতো লড়াই করতে হয়েছে।

এভাবে ১২ হাজার ৩৫৬ ফুট পর্যন্ত নেমে আসার পর তিনি সফলভাবে পিঠে থাকা প্যারাশুট খুলে পাথুরে পাহাড় আর গাছপালার জটিল সমীকরণ এড়িয়ে নিরাপদে সমতল ভূমিতে নেমে আসেন। মুখের মাস্ক ছিঁড়ে, প্যারাশুট খুলে ফেলে দুই হাত উঁচিয়ে আনন্দে চেঁচিয়ে ওঠেন ওলগা। রোমাঞ্চকর এক যাত্রায় নতুন রেকর্ড গড়ার উচ্ছ্বাস যেন তার থামছিলই না।

নিজের দারুণ এ অর্জনের পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে ওলগা বলেন, ‘যেদিন আমি স্কাই সার্ফিং শুরু করেছি, আমার স্বপ্ন ছিল অনন্য একটি লাফ দেওয়া এবং সারা বিশ্বের মেয়েদের অনুপ্রাণিত করাÑ ভয় পাবেন না, সাহসী হোন এবং নিজের বড় স্বপ্ন পূরণে বেরিয়ে পড়ুন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা