× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাণীর চিন্তা যেখানে মানুষের চেয়েও উন্নত!

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২২ ১৫:১০ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২২ ১৭:৫৮ পিএম

শাবককে বাঁচাতে মা হাতির চেষ্টা। ছবি: এনডিটিভি

শাবককে বাঁচাতে মা হাতির চেষ্টা। ছবি: এনডিটিভি

পুল থেকে জল পান করছিল তৃষ্ণার্ত হাতি শাবক। হঠাৎ সেটি পড়ে যায় পুলে। এর পর তাকে উদ্ধারে ছটফট করতে থাকে মা হাতি। তার বিপদ আঁচ করতে পেরে ছুটে আসে পাশে থাকা এক সঙ্গী। এক পর্যায়ে প্রাপ্তবয়স্ক হাতি দুটি নেমে পড়ে জলে। ঠেলে ঠেলে বাচ্চাটিকে পুল থেকে তুলে আনে মা হাতি।

সন্তানকে বাঁচাতে মায়ের এই আকুলতার ছুঁয়ে গেছে নেটিজেনদের। টুইটারে শেয়ার হওয়া এই ঘটনার একটি ভিডিও দেখা হয়েছে ২৩ লাখের বেশি। এতে কমেন্ট করেছে শত শত মানুষ। মন্তব্যে অনেকে স্মৃতিকাতর হয়েছেন। কেউ কেউ নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। লিখেছেন, ছোট বেলায় পানিতে নামতে বরাবরই নিষেধ করতেন মা। বারণ না শুনে নামার ফল বেশিরভাগক্ষেত্রেই বিপদ ডেকে এনেছে। 

এনডিটির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার গ্যাব্রিয়েল কর্নো নামে এক ব্যক্তি তার টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটি কোরিয়ার রাজধানী সিউলের একটি চিড়িয়াখানার বলে উল্লেখ করেন পোস্টদাতা। 

ভিডিওতে দেখা যায়, মায়ের সঙ্গে পানি পান করছে শাবক। ভারসাম্য হারিয়ে সেটি পড়ে যায় পানিতে। তখন সন্তানকে বাঁচাতে ব্যাকুল হয়ে পড়েন মা। একটু পরে দেখা যায় বাচ্চাটিকে বাঁচাতে ছুটে আসছে আরেকটি হাতি।

একটু দূরে থাকা আরকটি হাতিকেও ছটফট করতে দেখা যায়। তবে প্রতিবন্ধকতার কারণে পুলের কাছে ভিড়তে পারছিল না সেটি।

একপর্যায়ে, বাচ্চাটিকে উদ্ধারে ভয় এড়িয়ে পুলে নেমে পড়ে দুটি হাতি। ধীরে ধীরে শাবককে নিয়ে কম পানির দিকে এগুতে থাকে।

হাজার হাজার টুইটার ব্যবহারকারী বিভিন্ন ট্যাগলাইন দিয়ে ভিডিওটি রিটুইট করে। যেখানে একজন লিখেছেন, সন্তানকে এভাবেই রক্ষা করা উচিত! প্রাণীদের চিন্তা এক্ষেত্রে মানুষের চাইতেও উন্নত। কারণ, বিপদ দেখতে পেয়ে তারা দ্রুত ঝাপিয়ে পড়ে। আর এ জায়গায় মানুষ থাকলে, তারা বিপদ দেখে আগে কিছু ছবি কিংবা ভিডিও ক্যাপচার করে নিত।

প্রবা/এনএস

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা