× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮ লাখ ডলারে বিক্রি এক সেন্টের ৩ মুদ্রা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ২১:১৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এখন আর পয়সার দাম নেইÑ এ কথা মিথ্যা প্রমাণ করেছেন মুদ্রা সংগ্রাহকেরা। না হলে মাত্র তিনটি ১ সেন্টের মুদ্রা কি আর ৮ লাখ ডলারে বিক্রি হয়!

ঘটনাটি ঘটেছে খোদ যুক্তরাষ্ট্রে। অথচ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ১ সেন্ট মুদ্রা তৈরি বন্ধ করে দিয়েছে। তাদের যুক্তি, এখন মানুষ নগদ অর্থ ব্যবহার করেন না, লেনদেন হয় অনলাইনে, অ্যাপ বা প্লাস্টিকের কার্ড ব্যবহার করে। তাই মুদ্রা বিশেষ করে সেন্টের ব্যবহার অনেক কমে গেছে। তা ছাড়া ১ সেন্ট তৈরি করতে খরচ কয়েকগুণ বেশি হয়। তাই যুক্তরাষ্ট্রের ধাতব মুদ্রাশালা আর ১ সেন্ট তৈরি করছে না। ফিলাডেলফিয়ায় ইউএস মিন্টে সর্বশেষ ১

সেন্ট তৈরি হয় চলতি বছরের ১২ নভেম্বর। এর মধ্য দিয়ে শেষ হয় ধাতব ১ সেন্টের ২৩২ বছরের পথচলা।

তবে যেখানে পথচলা শেষ, সেখান থেকেই শুরু হয়েছে ১ সেন্টের অভূতপূর্ব এক যাত্রা। ইউএস মিন্টের তৈরি করা ২৩২তম সেটের শেষ তিনটি ১ সেন্টের মুদ্রা গত বৃহস্পতিবার নিলামে ৮ লাখ ডলারে বিক্রি হয়েছে। যে তিনটি ছাঁচে ওই মুদ্রা তিনটি তৈরি করা হয়েছিল, সেগুলোও শেষ তিন মুদ্রার ক্রেতাকে দিয়ে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত নিলাম সংস্থা ‘স্ট্যাকস বাওয়ার্স গ্যালারিজ’ ওই নিলামের আয়োজন করে। সেখানে মোট ২৩২ সেট ১ সেন্ট মুদ্রা বিক্রি হয়। প্রতি সেটে তিনটি করে ১ সেন্টের মুদ্রা ছিল। সেগুলোর মোট দাম উঠেছে ১ কোটি ৬৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। সবচেয়ে বেশি ৮ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে ২৩২তম সেটটি।

প্রতিটি সেটে একটি ফিলাডেলফিয়া মিন্টে তৈরি ১টি এক সেন্ট, ডেনভার মিন্টে তৈরি ১টি এক সেন্ট এবং ২৪ ক্যারেট সোনার তৈরি একটি বিশেষ ১ সেন্ট। প্রতিটি মুদ্রায় একটি বিশেষ ‘ওমেগা’ প্রতীক ছিল, যা একটি সময়ের সমাপ্তি নির্দেশ করে। নিলাম হাউসের কর্মকর্তা জন ক্রালজেভিচ বলেন, এ ধরনের পণ্যের বেলায় সঠিক বাজারমূল্য আগে থেকে অনুমান করা খুব কঠিন।

এই কর্মকর্তা আরও বলেন, ‘আমি ৪০ বছর ধরে মুদ্রার নিলাম করে আসছি। বলতে পারি আগে কখনও এমন কিছু দেখিনি। কারণ এমন ঘটনা আগে কখনও ঘটেনি।’ যুক্তরাষ্ট্রে ১ সেন্ট তৈরি শুরু ১৭৯৩ সালে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা