× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরীরে আগুন নিয়ে মোটরসাইকেলে পার হলেন ১৪৫০ ফুট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফ্রান্সের একজন অগ্নিনির্বাপণকর্মী নিজের শরীরে আগুন লাগিয়ে মোটরসাইকেল চালিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। ৪১ বছর বয়সি ওই ব্যক্তি সারা শরীরে আগুন জ্বলা অবস্থায় ১ হাজার ৪৫০ ফুট পথ মোটরসাইকেল চালিয়ে অতিক্রম করেছেন। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের কোট দ’অর এলাকায়।

জোনাথন ভেরো পেশায় অগ্নিনির্বাপণকর্মী হলেও শখের বশে স্টান্টম্যানের কাজ করেন। আর এ কাজ করতে গিয়ে প্রায়ই বিপদের মুখোমুখি দাঁড়ান তিনি। কিন্তু কোনো বিপদ বা দুর্ঘটনা তাকে দমিয়ে রাখতে পারেনি।

ছোটবেলা থেকেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠানোর অদম্য স্বপ্ন ছিল জোনাথনের। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতেই তিনি এমন বিপজ্জনক একটি কাজ করেছেন। এর আগেও জোনাথন দুবার বিশ্বরেকর্ড গড়েছিলেন। বিশ্বরেকর্ড গড়তে জোনাথন ভেরো ইয়ামাহা ড্রাগস্টার ১১০০ নামের একটি মোটরসাইকেল ব্যবহার করেন। এটিকে আগুন প্রতিরোধী করে বিশেষভাবে প্রস্তুত করেন তিনি। এরপর বিভিন্ন পরিস্থিতিতে ও আবহাওয়ায় সারা গায়ে আগুন নিয়ে মোটরসাইকেলটি চালানোর অনুশীলন করেন।

জোনাথন বলেন, রেকর্ড গড়ার দিন আবহাওয়া ছিল অনুকূলে। মোটরসাইকেল চালানোর রাস্তাটাও ঠিকঠাক ছিল। এ কারণে সারা শরীরে আগুন নিয়ে সফলভাবে নির্ধারিত দূরত্ব পার হতে পেরেছেন তিনি।

এর আগে গায়ে আগুন জ্বালিয়ে দুবার নির্ধারিত দূরত্ব পাড়ি দিয়ে রেকর্ড গড়েন জোনাথন। এর মধ্যে একবার অক্সিজেন ছাড়া সবচেয়ে দ্রুত ১০০ মিটার দৌড়ান এবং আরেকবার একই অবস্থায় দৌড়ে সবচেয়ে দীর্ঘ দূরত্ব পাড়ি দেন।

জোনাথন ভেরো জানান, আগের দুটি রেকর্ড গড়তে গিয়ে তিনি শারীরিকভাবে আহত হয়েছিলেন। শরীরের অনেক জায়গায় পুড়ে গিয়েছিল। পুরোপুরি সুস্থ হতে এক সপ্তাহের বেশি সময় লেগেছিল। তবু তিনি গর্বিত। কারণ ছোটবেলায় যে রেকর্ড বই তিনি পড়তেন, সেখানে নিজের নাম উঠেছে। তবে প্রশিক্ষণ ছাড়া এ ধরনের কাজ অত্যন্ত বিপজ্জনক ও প্রাণঘাতী হতে পারে বলে সতর্ক করেছেন জোনাথন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা