× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ে করতে ৫০০ কিলোমিটার পাড়ি দিয়ে দেখেন প্রেমিকা বিবাহিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কপাল খারাপ বেলজিয়ান নাগরিক মিশেলের। প্রায় ৫০০ মাইল পাড়ি দিয়ে হবু বউকে দেখতে গিয়ে জানতে পারলেন তার হবু বউ বিবাহিত! সম্প্রতি ফ্রান্সের সিরেক অঞ্চলে এ ঘটনা ঘটেছে।

ফক্স নিউজের তথ্য অনুযায়ী, যে নারীর প্রেমে বুঁদ হয়ে ৪৭২ মাইল পাড়ি দিয়ে তার দোরগোড়ায় হাজির হয়েছিলেন মিশেল তিনি ফ্রান্সের একজন খ্যাতনামা মডেল ‘সোফি ভুজেলো’। ২০০৭ সালে মিস ফ্রান্স প্রতিযোগিতার প্রথম রানার আপ হন তিনি, জেতেন মিস লিমুজিন খেতাবও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোফির সঙ্গে পরিচয় হয় মিশেলের। বন্ধুত্ব থেকে এক পর্যায়ে প্রেমের সম্পর্কে জড়ান তারা। পরে, সোফির সঙ্গে দেখা করতে বেলজিয়াম থেকে ফ্রান্সের সিরেক অঞ্চলে সোফির বাসভবনে এসে হাজির হন মিশেল। আর তখনই বাধে বিপত্তি। দরজা যিনি খুলেছেন তিনি নিজেকে পরিচয় দিলেন সোফির স্বামী হিসেবে। ফাবিয়ান বুতামিন নামের ওই ব্যক্তি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। যাতে তিনি বলছেন, ‘আমি এটি রেকর্ড করছি। কারণ, এক ব্যক্তি বাড়িতে এসে বলছেন তিনি সোফির হবু স্বামী। কিন্তু আমি তার বর্তমান স্বামী।’

পরে বেশ কিছুক্ষণ বিব্রতকর কথোপকথন হয় মিশেল ও ফাবিয়ানের মধ্যে। এক পর্যায়ে মিশেল বুঝতে পারে এত দিন তিনি যার সঙ্গে কথা বলেছেন তিনি আসলে সোফি নন। কেউ একজন সোফির নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে তার সঙ্গে প্রতারণা করেছে। তার কাছ থেকে প্রায় ৩৫ হাজার ডলারও নিয়েছে ওই অ্যাকাউন্টের ব্যবহারকারী।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে সোফি ভুজেলো এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই ব্যক্তির জন্য আমি বেশ দুঃখবোধ করছি। ভুয়া অ্যাকাউন্টের ব্যাপারে আপানারা একটু সাবধান হোন। সবাইকে সচেতন করতেই আমি এই ভিডিওটি শেয়ার করছি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা