× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টুথপেস্টের কারণে সড়কে যান চলাচল বন্ধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ১০:৪৪ এএম

টুথপেস্টের কারণে সড়কে যান চলাচল বন্ধ

সম্প্রতি অদ্ভুত এক ঘটনার সাক্ষী হয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার অ্যাশবোরোর বাসিন্দারা। পুলিশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছিল এ শহরের গোল্ড হিল রোড। যে কারণে পুলিশ সড়কটিতে যান চলাচল বন্ধ করে দিয়েছিল, তা শুনলে হয়তো চোখ কপালে উঠবে।

ওইদিন সকালে সড়কটিতে ঘন থকথকে কাদার মতো কিছু একটা ছড়িয়ে ছিল। তবে সেটা একেবারেই কাদা নয়। বরং সবুজ রঙের থকথকে ওই পদার্থ থেকে পুদিনাপাতার মন সতেজ ঘ্রাণ বের হচ্ছিল। সড়কে বিছিয়ে থাকা পদার্থটি ছিল টুথপেস্ট!

দাঁতের ওপর না লাগিয়ে টুথপেস্ট সড়কে ছড়িয়ে পড়ার কারণ ছোট্ট একটি দুর্ঘটনা। ওই সড়কে উল্টে পড়েছিল টুথপেস্টবোঝাই একটি ট্রাক। তাতেই সড়কজুড়ে ছড়িয়ে পড়ে হালকা সবুজ রঙের টুথপেস্ট। সঙ্গে কাঠের গুঁড়ো মিশে একেবারে যাচ্ছেতাই অবস্থা।

সামাজিক মাধ্যমে এক পোস্টে অ্যাশবোরো পুলিশ বিভাগ বলেছে, সকালে ওল্ড লিবার্টি রোড ও জাইলস চ্যাপেল রোডের মাঝামাঝি স্থানে অবস্থিত গোল্ড হিল রোডে এ দুর্ঘটনা ঘটে। থকথকে, পিচ্ছিল আর আঠালোভাবের টুথপেস্টের সড়কে যান চলাচল হয়ে পড়ে বিপজ্জনক। তাই পুলিশ বাধ্য হয়ে সড়কটি বন্ধ করে দেয়। ফেসবুক পোস্টে অ্যাশবোরো পুলিশ মজা করে বলেছে, ‘টুথপেস্ট আর কাঠের গুঁড়ো হয়তো সুগন্ধ ছড়াচ্ছে, কিন্তু এটা পিচ্ছিল এবং বেশ বিপজ্জনকও বটে।’ পোস্টে আরও বলা হয়, যতক্ষণ না ছড়িয়ে পড়া এই পদার্থ পরিষ্কার করা যায়, ততক্ষণ গোল্ড হিল রোড বন্ধ থাকবে।

পুলিশ সড়ক বন্ধ করে সেখান থেকে সব টুথপেস্ট সরিয়ে, ধুয়ে-মুছে সাফ করার পর বুধবার বিকাল নাগাদ যান চলাচলের জন্য খুলে দেয়। টুথপেস্ট মাখা সড়ক ঘষে ঘষে পরিষ্কার করে পানি দিয়ে ধোয়ার পর যেন দাঁতের মতোই ঝকঝক করছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা