× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিরের সঙ্গে খুনসুটি

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২ ২২:০৫ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২ ১২:১৭ পিএম

কুমিরের মতো পোশাক পরে প্রকৃত কুমিরের সঙ্গে মানুষের খুনসুটি। ছবি: সংগৃহীত

কুমিরের মতো পোশাক পরে প্রকৃত কুমিরের সঙ্গে মানুষের খুনসুটি। ছবি: সংগৃহীত

মানুষ কিসের নেশায় কী করে, তা বলা মুশকিল। ভারতের এক ব্যক্তি কুমিরের অবয়বের আদলে পোশাক পরে কুমিরের সঙ্গে খুনসুটি করেছেন। এ সংক্রান্ত একটি ভিডিও টুইটারসহ নানান সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইর‌্যাল হয়েছে। 

বৃহস্পতিবার টুইটারে ১০ সেকেন্ডের ভিডিওটি নরেন্দ্র সিং নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশন দেওয়া হয়েছে ‘কুনছে নেশা কিয়া হ্যায়’। 

ভিডিওটিতে দেখা যায়, একটি নদীর তীরে রোদ পোহাচ্ছিল একটি কুমির। পেছন থেকে কুমিরের ছদ্মবেশধারী এক ব্যক্তি প্রকৃত কুমিরটাকে বারবার স্পর্শ করতে থাকে। কুমিরটার পেছনের ডান পা ধরে টানতে থাকে। এ সময় তার হাত পোষাক থেকে বেরিয়ে আসে। 

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভিডিওটা দেখে নেটিজেনরা নানান ধরনের মন্তব্য করেন। একজন লেখেন, ‘সাহসিকতা ও মূঢ়তার মধ্যে ব্যবধান প্রায় মুছে গেছে।’ আরেক জন লেখেন, ‘মরার সৃষ্টিশীল আয়োজন।’ তৃতীয়জন লেখেন, ‘ওস্তাদ বটে।’


কুমির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা সবসময় গুরুত্বপূর্ণ। কুমিরের সঙ্গে খুনসুটি করতে প্রাণ হারিয়েছেন, এমন ঘটনা নেহাত কম নয়। 




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা