× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলার টুপিতে বিশ্বরেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫ ০৯:৫০ এএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫ ১০:৪৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রেকর্ড গড়তে মানুষ কত রকম কাণ্ডই না করে থাকে! যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের একটি জাদুঘর কর্তৃপক্ষ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে অভিনব এক কাণ্ড ঘটিয়েছে।

৩০৯ জন নারী-পুরুষ উজ্জ্বল হলুদ রঙের ‘কলা টুপি’ (বানানা হ্যাট) পরে ওই জাদুঘরে হাজির হয়েছিলেন। হঠাৎ দেখে কারও মনে হতে পারে যে, জাদুঘর প্রাঙ্গণে বুঝি বিশাল বিশাল আকারের কলা হেঁটে বেড়াচ্ছে!

ঘটনাটি ঘটেছে গত বুধবার। ওইদিন স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে সেন্ট লুইসের সিটি মিউজিয়াম কর্তৃপক্ষ এই রেকর্ড গড়েছে। তাদের এই আয়োজন পর্যবেক্ষণ করতে সেখানে উপস্থিত ছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এক কর্মকর্তা।

পর্যবেক্ষণ শেষে তিনি ঘোষণা করেন, সেন্ট লুইসের সিটি মিউজিয়াম কর্তৃপক্ষই এখন পর্যন্ত কলা টুপি পরে এক জায়গায় সবচেয়ে বেশি মানুষ জমায়েত হওয়ার রেকর্ডের মালিক। সেদিন কলা টুপি পরে মোট ৩০৯ জন ওই জাদুঘরে জড়ো হয়েছিলেন।

পরে সামাজিক মাধ্যমে জাদুঘর কর্তৃপক্ষ লিখেছে, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ‘আ-পিল-ইং’ রেকর্ড গড়তে আমরা একদল বন্ধু জড়ো হয়েছিলাম। একত্রে সবচেয়ে বেশি মানুষ কলা টুপি পরে এক জায়গায় জড়ো হওয়ার বিশ্বরেকর্ড এটি। আমরা ৩০৯ জন অংশ নিয়েছি! অবশ্যই আপনাকে ছাড়া আমরা এই রেকর্ড গড়তে পারতাম না।’

সেন্ট লুইসের সিটি মিউজিয়াম কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়ার ওই আয়োজনের বেশি কয়েকটি ছবি পোস্ট করেছে। সেসব ছবিতে কলা টুপি পরে অংশগ্রহণকারীদের জাদুঘরের ভেতর ঘুরতে এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ হাতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা