× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিপসের প্যাকেটে সাজল বরের গাড়ি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ১০:৫১ এএম

আপডেট : ০৫ মার্চ ২০২৫ ১১:৩৪ এএম

ফুলের বদলে চিপসভর্তি প্যাকেট দিয়ে সাজানো বরের গাড়ি। ছবি : সংগৃহীত

ফুলের বদলে চিপসভর্তি প্যাকেট দিয়ে সাজানো বরের গাড়ি। ছবি : সংগৃহীত

ফুলের বদলে চিপসভর্তি প্যাকেট দিয়ে সাজানো হয়েছিল বরের গাড়ি। আর সে গাড়িতে করেই বিয়ে করতে যান বর। কিন্তু হঠাৎ ফুল ছেড়ে গাড়ির সজ্জায় চিপস কেন? ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরের এক তরুণের কাণ্ডে প্রশ্ন নেটিজেনদের। বাসন্তী থানার চাদরাখালি গ্রামের বাসিন্দা জাহাঙ্গির সর্দার। বাগনানের এক তরুণীকে ভালোবেসে বিয়ে করেছেন তিনি।

শুক্রবার জাহাঙ্গির বরবেশে বাগনানের উদ্দেশে রওনা দেন। বিয়ে করতে যাওয়ার আগে অন্যদের মতো তার গাড়িও সাজানো হয়েছিল। তবে ফুল দিয়ে নয়, বিভিন্ন ধরনের চিপসের প্যাকেট দিয়ে। সে প্যাকেটগুলো ভর্তি ছিল।

সাধারণত ফুল দিয়েই সাজানো হয় বরের গাড়ি। সে ক্ষেত্রে কেন ব্যতিক্রমী পথে হাঁটলেন জাহাঙ্গির? এ সজ্জা কি নিছকই ভাইরাল হওয়ার হাতিয়ার? বিষয়টি নিয়ে জাহাঙ্গির বলেন, ‘ফুল খুব দ্রুত নষ্ট হয়ে যায়। অন্যদিকে, চিপস খেতে ভালোবাসে বহু মানুষ। তাই বিয়েতে আসা সবাই যাতে এ প্যাকেটগুলো থেকে চিপস খুলে খেতে পারে এবং অভিনব কায়দায় গাড়িটি সাজানো যায়, সে কারণে এ ভাবনা।’

জাহাঙ্গিরের ভাই রাকিব জানান, চিপসের রঙিন প্যাকেট দিয়ে গাড়ি সাজালে তা আরও বেশি আকর্ষণীয় লাগে। পাশাপাশি বাচ্চারা তা খুলে খেতেও পারবে। গাড়িটি সাজাতে বিভিন্ন রঙের চিপসের প্যাকেট ব্যবহার করা হয় এবং তা দড়ি দিয়ে গাড়ির বনেটে, ছাদে, দরজার পাশে বেঁধে দেওয়া হয়।

ইতোমধ্যে জাহাঙ্গিরের গাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নিন্দুকদের একাংশের কথায়, নিছক ভাইরাল হওয়ার জন্যই প্রতিদিন আলাদা পন্থা অবলম্বন করছেন আজকের বর-কনেরা। যদিও সমালোচনা গায়ে মাখেননি জাহাঙ্গির। তার স্পষ্ট বক্তব্য, ‘কুছ তো লোগ কহেঙ্গে…।’

এদিকে বরের গাড়ির এ সজ্জা দেখে রীতিমতো হতবাক হয়ে যান কনের বাড়ির সদস্যরা। কনের চাচি বলেন, ‘এর আগে কখনও এভাবে কাউকে বিয়ের গাড়ি সাজাতে দেখিনি। খুবই ভালো লাগছে। অভিনব ভাবনা। গ্রামের সবাই অবাক হয়েছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা