× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরফপানিতে বেশি সময় থাকার বিশ্ব রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ১৫:০০ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫ ১৫:১৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ছোট্ট একটি পুল। সেটি বরফ আর পানিতে ভরা। এমন হিমশীতল পানিতে নামার কথা ভাবলেই হয়তো অনেকের গা শিউরে উঠবে। সে পানিতে কয়েক মিনিট বসে থাকা তো রীতিমতো অসাধ্য ব্যাপার।

সম্প্রতি পোল্যান্ডের একটি শহরের কর্তৃপক্ষ এমন অসাধ্য সাধন হওয়ার ঘোষণা দিয়েছে। তারা বলছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে শহরটিতে দলগতভাবে বরফপানির পুলে নামার একটি আয়োজন হয়েছিল। এর মধ্য দিয়ে আগের একটি বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছে তারা।

আয়োজনটি করা হয়েছিল পোল্যান্ডের মিয়েদিজদ্রোয়ে শহরে। অবশ্য ঠিক কতজন অংশগ্রহণকারী ছিলেন, তা নির্দিষ্ট করে প্রকাশ করেনি শহর কর্তৃপক্ষ। তবে কর্মকর্তারা বলেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ জন অংশগ্রহণকারী এই আয়োজনে অংশ নিয়েছিলেন বলে নিশ্চিত তারা। সবচেয়ে বড় আইস সুইমিং রিলে হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে এ সংখ্যাটা যথেষ্ট।

আইস সুইমিং রিলে আয়োজনে অংশগ্রহণকারীদের প্রত্যেকে বরফপানির ওই পুলে কয়েক মিনিট করে কাটিয়েছেন। প্রথমে একজন নেমেছেন এবং কয়েক মিনিট সেখানে অবস্থান করেছেন। এরপর পরবর্তী অংশগ্রহণকারীর কাছে বরফপানিতে নামার দায়িত্ব হস্তান্তর করে তিনি উঠে গেছেন। এভাবে পালাক্রমে একজন একজন করে সব অংশগ্রহণকারী পানিতে নেমেছেন। এর মধ্য দিয়ে শেষ হয়েছে সবচেয়ে বড় আইস সুইমিং রিলে।

এই প্রচেষ্টার আয়োজকদের একজন কাটারজিনা জাকুবৌস্কা। বিশ্বে নারী হিসেবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে পুরো শরীর বরফের সংস্পর্শে রাখতে পারার রেকর্ড আছে তার। ৩ ঘণ্টা ৬ মিনিট ৪৫ সেকেন্ড বরফের মধ্যে থেকে এ রেকর্ড করেছিলেন তিনি।

মিয়েদিজদ্রোয়ে শহরে বরফপানির ওই পুলে নেমেছিলেন মিছা জোরকৌস্কিও। দীর্ঘ সময় ধরে পুরো শরীর বরফের সংস্পর্শে রাখতে পারা পুরুষ হিসেবে রেকর্ড করার দৌড়ে নামছেন তিনি। ২০২৫ সালে এই রেকর্ড করার চেষ্টায় প্রশিক্ষণ নিচ্ছেন জোরকৌস্কি। তবে এর জন্য আগের একটি রেকর্ড ভাঙতে হবে তার। ৪ ঘণ্টা ২ মিনিট সময় ধরে বরফের মধ্যে থাকতে পারলেই কেবল রেকর্ডটি তার হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা