প্রবা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২২ ১৩:৩৬ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২২ ১৪:৫৮ পিএম
ফাইল ফটো
বাড়িতে শখ করে বিড়াল পুষছেন। চারপেয়ে ছোট্ট জীব দেখতে বড্ড কিউট। কখন আপনি প্রাণীটিকে বকছেন, কখন ভালোবাসছেন সেও অক্ষরে অক্ষরে তা বুঝে যায়।
তারপর আপনার কোলের কাছে এসে মুখ ঘষে। কখনো বা খিদে পেলে ডাকে, আবার কখনো কষ্ট হলে কান্নার মাধ্যমে বুঝিয়ে দেয়। বাড়িতে শখ করে বহু মানুষ বিড়াল পোষেন। শুধু তাই নয়, তাদের সন্তান স্নেহে পালন করেন।
২০২২ সালের ৮ই আগস্ট সোমবার সেই বিড়ালদের দিন। বাঘের মাসিদের জন্য এই বিশেষ দিন কেন পালন করা হয়?
মূলত এই বিশেষ দিনে সাধারণ মানুষকে সচেতন করা হয়, তাদের যথাযথ যত্নের বিষয়। অনেকেই আছেন যারা বিড়াল-কুকুর খুব একটা পছন্দ করেন না। কিন্তু তার মধ্যেও মানবতাহীন আচরণের পরিচয় পাওয়া যায়।
কেউ বা তাদের বাড়ি থেকে মারধর করে তাড়িয়ে দেয়। আবার কেউ বা অযথাই তাদের ওপর নানান অত্যাচার করেন। কিন্তু তাদের দোষ বলতে হয়তো একটু খাবারের জন্য বাড়ির দরজায় দরজায় ঘুরে বেড়ায়। বিড়াল একটু ভালোবাসা আর একটু খাবার পেলেই দিব্যি খোশ মেজাজে থাকে।
বলা হয়ে থাকে, বিড়াল পোষা মানুষের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে থাকে। সারা দিনের ধকল সেরে বাড়ি ফিরে বিড়ালের সঙ্গে সময় কাটালে শান্ত হতে থাকে স্নায়ুও।
২০০২ সালে সর্বপ্রথম ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার (আএফএডব্লিউ) সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক বিড়াল দিবস পালন শুরু হয়। এরপর থেকে প্রতি বছর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে দিবসটি।
পোষ্য হিসেবে বিড়ালের জুড়ি মেলা ভার। বিড়াল সম্পর্কে যে তথ্য জানা প্রয়োজন তা হলো-
বিড়ালের ওজন হয় আড়াই থেকে সাড়ে চার কেজি পর্যন্ত। পুরুষ বিড়ালের গড় দৈর্ঘ্য হয় ২৮ ইঞ্চি আর নারী বিড়ালের হয় ২০ ইঞ্চি। বিড়ালের শরীর আর দাঁত ছোট ছোট প্রাণী শিকার করার জন্য বিশেষভাবে উপযোগী।
বিড়াল রাতে বেশ ভালো দেখতে পায়। এদের ঘ্রাণ, স্মৃতি এবং শ্রবণশক্তিও বেশ প্রবল হয়ে থাকে। বিড়াল নিশাচর প্রাণী। বিড়ালের স্পর্শ অনুভূতিও খুব তীক্ষ্ণ।
প্রবা/এনএস/এসআর