× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যাকডোনাল্ডসের শৌচাগারে জন্ম নিল ‘লিটল নাগেট’

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২ ১৪:৫৯ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২২ ১৫:২৬ পিএম

ম্যাকডোনাল্ডসের শৌচাগারে আলান্দ্রিয়া ওয়ারথি। ছবি : সংগৃহীত

ম্যাকডোনাল্ডসের শৌচাগারে আলান্দ্রিয়া ওয়ারথি। ছবি : সংগৃহীত

প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের আলান্দ্রিয়া ওয়ারথি। সঙ্গে ছিলেন তার হবু বর ডিন্দ্রে ফিলিপ। পথে ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টের শৌচাগারে ঢোকেন তিনি। সেখানেই রেস্টুরেন্ট কর্মীদের সহায়তায় জন্ম দিয়েছে ফুটফুটে মেয়ে। তার ডাকনাম রাখা হয়েছে ‘লিটল নাগেট’।

নিউইয়র্ক পোস্টের বরাতে এনডিটিভি জানিয়েছে, গত ২৩ নভেম্বর এই শিশুর জন্ম হয়।

ম্যাকডোনাল্ডসের ওই শাখার ম্যানেজার তিউনিসিয়া উডওয়ার্ড জানান, বাথরুমে ঢুকে তিনি হতবাক হয়ে যান। সেখানে তিনি আলান্দ্রিয়াকে প্রসব যন্ত্রণায় কাতরাতে দেখেন। সে সময় তার অ্যামনিয়োটিক স্যাকের পানিও ভাঙতে শুরু করে। আলান্দ্রিয়া তখন চিৎকার করে বলেন, 'আমার প্রসববেদনা হচ্ছে। কেউ একজন গাড়িতে থাকা আমার হবু বরকে ডেকে আনুন।'

পনেরো মিনিটের মধ্যে শৌচাগারে মেয়ের জন্ম দেন আলান্দ্রিয়া। রেস্টুরেন্টের কর্মীরা উচ্ছ্বসিত হয়ে সদ্যোজাত কন্যার নাম রাখেন 'লিটল নাগেট'। তার পাশাকি নামও রাখা হয়েছে : নন্দী আরিয়াহ মোরেমি ফিলিপস। কর্মীরা জানিয়েছেন, মা ও কন্যা দুইজনই সুস্থ আছেন।

রেস্টুরেন্টের মালিক স্টিভ আকিনবোরো এমন পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামলাতে পারা সেই কর্মীদের জন্য ২৫০ ডলারের উপহার কার্ড দেওয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, 'আমরা শুধু খাবার পরিবেশন করি না, আমরা প্রতিদিন এরকম কিছু ভালো অনুভূতি, ভালো কিছু করার চেষ্টা করি।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা