× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়েবাড়ির অতিথি আপ্যায়নে পেলেন খামভর্তি ডলার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪ ০৯:১৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত একটি বিয়ের আসরের ভিডিও সবাইকেই চমকে দিয়েছে। খোদ এশিয়ানদের মধ্যেও এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিয়েতে খরচ করার ক্ষেত্রে এশিয়ানরা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে এগিয়ে। ‘ক্রেজি রিচ এশিয়ান’ সিনেমার কথাই ধরা যাক। যেখানে বিলাসবহুল কিছু বিয়ের দৃশ্য আছে। বাস্তবেও যে এমনটা ঘটে তার প্রমাণ দিলেন জনপ্রিয় ভ্রমণ অভিযাত্রী ডানা চ্যাং। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে এক ভিডিও প্রকাশ করেছেন। যেখানে দেখা গেছে, অতিথিদের রীতিমতো টাকা-পয়সা দিয়ে আপ্যায়ন করা হয়েছে। 

ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওর শুরুতে ডানা চ্যাং বলেছেন, ‘বাস্তবে একটি ক্রেজি রিচ এশিয়ান বিয়ে এমনই দেখায়।’ সত্যিকার অর্থে ভিডিওটিতে যেমনটি দেখা গেছে, তা দেখে ডানার ফলোয়ারদের মাথা ঘুরে গেছে! 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নববিবাহিত দম্পতি তাদের অতিথিদের সারা জীবন মনে রাখার মতো একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা দিয়েছেন। অতিথিদের তারা একটি পাঁচতারা হোটেলে পাঁচ দিনের জন্য রেখেছিলেন। আর এই সময়ের মধ্যে অতিথিদের যেকোনো প্রয়োজনে রোলস রয়েস এবং বেন্টলির মতো ব্যয়বহুল সব গাড়ির বহর সদা প্রস্তুত ছিল। বিয়ের জমকালো সাজসজ্জা এতটাই চোখধাঁধানো ছিল যে, অনেকে এটিকে ইউরোপীয় ভেবে ভুল করবে। 

চীনা বিয়ের একটি রীতি হলো, অতিথিরা পকেট ভারী করে বিয়ের অনুষ্ঠানে যান এবং বর-কনেকে উপহার হিসেবে টাকা-পয়সা দান করেন। কিন্তু ডানার দেখানো বিয়েতে ঘটল উল্টো! 

অতিথিদের কাছ থেকে ওই নবদম্পতি কোনো কিছুই গ্রহণ করেননি, বরং উল্টো তারা সবাইকে নানা ধরনের উপহারসামগ্রী দিয়েছেন। এমনকি সবার হাতে একটি করে খামও ধরিয়ে দিয়েছিলেন। 

ডানা জানান, অতিথিদের উপহার দেওয়া প্রত্যেকটি খামের ভেতরে ৮০০ ডলার করে ছিল। শুধু এসবই নয়, অতিথিদের বাড়ি ফেরার রিটার্ন টিকিটও সরবরাহ করেছিলেন ওই দম্পতি। ডানার শেয়ার করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে এই বিয়েকে বছরের সবচেয়ে ব্যতিক্রম বিয়ে হিসেবে আখ্যা দিয়েছে। ভিডিওর নিচে একজন মন্তব্য করেছে, ‘হে দয়াময়, উনি কোন লেবেলের বিলিয়নিয়ার।’

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা