× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুদিনের রেলপথ পাড়ি দিতে লেগেছিল সাড়ে তিন বছর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ০৯:০৩ এএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ১১:১২ এএম

দুদিনের রেলপথ পাড়ি দিতে লেগেছিল সাড়ে তিন বছর

ভারতীয়দের কাছে রেলসেবার গুরুত্ব অপরিসীম। প্রতিদিন কোটি কোটি মানুষের যাতায়াতের প্রধান ভরসা এই রেল। ভারতীয় রেলকে নানা সংকট পার করতে হয়। নিত্য এসব সংকট পাড়ি দিতে দিতেই কিছু অদ্ভুত ঘটনা ঘটে যায়। তার মধ্যে তাদের রেলের ইতিহাসে একটি লেট ট্রেনের ঘটনা অবাক করে অনেককে। প্রায় সাড়ে তিন বছর পর গন্তব্যে পৌঁছেছে লেট করা ট্রেনটি। অথচ বাস্তবে রেলপথের দূরত্ব ছিল মাত্র ৪২ ঘণ্টার। অবাক হলেও বাস্তবেই এমন ঘটেছে উত্তর প্রদেশে। ২০১৪ সালে ১৪ লাখ টাকার সার নিয়ে মালবাহী একটি ট্রেন বিশাখাপত্তনম স্টেশন থেকে যাত্রা শুরু করে। এর ৪২ ঘণ্টা পরই রেলগাড়িটির উত্তর প্রদেশের বাস্তি পৌঁছে যাওয়ার কথা। তেমনটি আসলে হয়নি। এই পথ পাড়ি দিতে রেলটির সময় লেগেছে প্রায় সাড়ে তিন বছর। কেন রেলটি বাস্তি পৌঁছেনি তার কারণ আর জানা যায়নি। 

বাস্তি না পৌঁছার কারণে যিনি ট্রেনে সার পাঠিয়েছিলেন সেই ব্যবসায়ী রামচন্দ্র গুপ্তা বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানান। কিন্তু ট্রেনের দেখা মেলে না। ভারতীয় রেল দপ্তরের কাছে অভিযোগপত্রও জমা দেন তিনি। কিন্তু কোনো জবাব মেলেনি। এভাবে বছর কাটতে থাকে। ১ বছর, ২ বছর করে কেটে চলে আসে ২০১৮ সাল। ২০১৮ সালের জুলাই মাসে দেখা যায় সার নিয়ে মালগাড়িটি বাস্তি স্টেশনে হাজির হয়েছে। বিশাখাপত্তনম থেকে ২০১৪ সালের নভেম্বর মাসে যাত্রা করে মালবাহী ট্রেনটি উত্তর প্রদেশের বাস্তি পৌঁছেছে ২০১৮ সালের জুলাইতে। এটাই ভারতীয় রেলের ইতিহাসে সবচেয়ে বেশি লেট হিসেবে চিহ্নিত। তবে কেন সাড়ে তিন বছর লেট, কোথায় এতদিন আটকে ছিল ট্রেনটি, কেনইবা ছিল, তার কোনো সদুত্তর রেল কর্তৃপক্ষ দেয়নি। ট্রেন পৌঁছলেও সমস্ত সার নষ্ট হয়ে গিয়েছিল।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা