প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১৯:৫০ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ১৫:২২ পিএম
ছবি: সংগৃহীত
মহাশূন্যে অনন্ত রহস্যের খোঁজ করেন
নভোচারীরা। চন্দ্রাভিযান বা অন্য কোনো কারণে হোকÑ মহাকাশ স্টেশনে মাসের পর মাস কাটাতে
হয় তাদের। পরিবার-পরিজন ছেড়ে থাকতে হয় অন্য এক জগতে। এই পেশায় পদে পদে রয়েছে বিপদ।
শঙ্কা রয়েছে মৃত্যুর। কিন্তু অ্যাডভেঞ্চারের নেশা আর মহাকাশ গবেষণায় নয়াদিগন্ত খুলতে
বারবার পৃথিবীর বাইরে পা রাখেন তারা।
মহাকাশচারীর পেশা বেছে নেওয়া কিন্তু
মোটেই সহজ নয়। শিক্ষার বিষয়টি তো রয়েছেই, বিশেষত মহাকাশ বিজ্ঞান সম্পর্কে ভালো জ্ঞান
না থাকলে এই পেশায় সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি মহাকাশচারী হতে গেলে নিতে
হয় বিশেষ প্রশিক্ষণ।
ঝুঁকি নিয়ে কাজ করা এ পেশায় বেতন নিয়ে
সাধারণ মানুষের একটা কৌতূহল রয়েছে। বিশ্বের আলাদা আলাদা মহাকাশ গবেষণাকেন্দ্রে এ পেশায়
যুক্তদের পৃথক বেতন কাঠামো রয়েছে এবং তা পরিবর্তনশীল। কোন মিশনে তারা যাচ্ছেন, তার
ওপর অনেকাংশেই নির্ভর করে মহাকাশচারীদের বেতন। এ ছাড়া নভোচারীদের অভিজ্ঞতাও এক্ষেত্রে
গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে অভিজ্ঞতা সম্পন্নদের বেতন অনেকটাই বেশি।
মহাশূন্যে নভোচর পাঠানোর ক্ষেত্রে প্রথম
স্থানে রয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র ‘নাসা’। বছরে প্রায় ৮৪ হাজার ডলার থেকে
১ লাখ ১৫ হাজার ডলার বেতন দেওয়া হয় তাদের।
ইউরোপের মধ্যে নভোচারীদের সবচেয়ে ভালো
বেতন কাঠামো রেখেছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা ‘রসকসমস’। প্রেসিডেন্ট ভ্লাদিমির
পুতিনের নতুন প্রস্তাব অনুসারে মহাকাশচারীদের গড় বেতন ৩ লাখ রুবেলে গিয়ে পৌঁছবে। অন্যদিকে
অভিজ্ঞ রুশ মহাকাশচারীরা মাসে পাবেন ৫ লাখ রুবেল।