× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবেদনের ৪৮ বছর পর হাতে পেলেন নিয়োগপত্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪ ১১:৩২ এএম

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪ ১১:৪৮ এএম

তিজি হডসন । ছবি : সংগৃহীত

তিজি হডসন । ছবি : সংগৃহীত

চাকরির জন্য আবেদন করার পরপরই অধীর আগ্রহে ডাক পাওয়ার অপেক্ষায় থাকেন চাকরিপ্রার্থীরা। নিয়োগপত্র কবে হাতে পাবেন সে চিন্তায় বিভোর থাকেন। আর তা যদি হয় নিজের স্বপ্নের চাকরি, তাহলে তো কথাই নেই! ঠিক তেমনি অপেক্ষায় ছিলেন যুক্তরাজ্যের এক নারী। তার অপেক্ষার দিনও অবশেষে ফুরিয়ে এসেছে। পছন্দের চাকরির নিয়োগপত্রটিও হাতে পেয়েছেন তিনি। কিন্তু তা তার হাতে এসে পৌঁছেছে আবেদন করার দীর্ঘ ৪৮ বছর পর।

৭০ বছর বয়সি তিজি হডসন। তিনি একজন সাবেক স্টান্টওম্যান। সম্প্রতি তিনি একটি নিয়োগপত্র হাতে পেয়েছেন। নিয়োগপত্রটি হাতে পেয়ে তিনি খুশি হওয়ার পাশাপাশি অবাকও হয়েছেন বটে। কেননা নিয়োগপত্রটি মোটরসাইকেল স্টান্ট রাইডারের চাকরির। যার জন্য তিনি ৪৮ বছর আগে আবেদন করেছিলেন।

১৯৭৬ সালের জানুয়ারিতে লেখা হয়েছিল এ নিয়োগপত্রটি। পত্রটি এত বছর একটি পোস্ট অফিসের ড্রয়ারের পেছনে আটকা পড়ে ছিল। তবে প্রায় পাঁচ দশক পর পত্রটি অবশেষে তার কাছে ফিরে আসার পথ খুঁজে পেয়েছে।

নিয়োগপত্রটির সঙ্গে হডসন একটি হাতে লেখা চিরকুটও পান। যাতে লেখা ছিল, ‘স্টেইনস পোস্ট অফিস দ্বারা দেরিতে ডেলিভারি। একটি ড্রয়ারের পেছনে পাওয়া গেছে। মাত্র ৫০ বছরের মতো দেরি।’

নিয়োগপত্রের এ অপ্রত্যাশিত আগমন তার তরুণকালের লালিত একটি স্বপ্নের স্মৃতি পুনরায় জাগিয়ে তোলে। হডসন বিবিসিকে বলেছেন, ‘আমি সব সময় ভাবতাম কেন আমি কখনও এ চাকরির বিষয়ে নিয়োগকর্তাদের কাছ থেকে কোনো জবাব পাইনি। এখন আমি জানি কেন।’

হডসন স্মরণ করেন, তিনি লন্ডনের একটি ফ্ল্যাটে বসে আবেদনপত্রটি লিখেছিলেন। তিনি অধীর আগ্রহে এর জবাবের অপেক্ষা করেছেন, কিন্তু জবাব কখনও আসেনি।

তিনি বলেন, ‘প্রতিদিন আমি জবাবের আশায় আমার পোস্টবক্স চেক করতাম। কিন্তু সেখানে কিছুই ছিল না। আমি খুব হতাশ ছিলাম। কেননা আমি সত্যি সত্যিই একজন মোটরসাইকেল স্টান্ট রাইডার হতে চেয়েছিলাম। এত সময় পর এটি ফিরে পাওয়াটা আমার জন্য অনেক কিছু।’

প্রাথমিক এ ধাক্কা সত্ত্বেও হডসন একটি অসাধারণ ক্যারিয়ার গড়েছিলেন। তিনি স্টান্ট রাইডার হতে না পারলেও অবশেষে একজন অ্যারোব্যাটিক পাইলট ও প্রশিক্ষক হয়েছিলেন।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা