× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন্মদিনে ৩ হাজার ৪৯০ ঘণ্টায় তৈরি গাউন পরলেন জেনিফার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুলাই ২০২৪ ২৩:০২ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৪ ২৩:০৩ পিএম

জন্মদিনে ভিক্টোরিয়ান স্টাইলের গাউন পরেন জেনিফার লোপেজ। ছবি: সংগৃহীত

জন্মদিনে ভিক্টোরিয়ান স্টাইলের গাউন পরেন জেনিফার লোপেজ। ছবি: সংগৃহীত

জেনিফার লোপেজ। বয়স তার পৌঁছে গেছে ৫৫-এর কোটায়। তবুও তিনি আবেদনময়ী। তার সৌন্দর্য যেমন; কণ্ঠও তেমন। একাধারে তিনি গায়িকা, নায়িকা ও নৃত্যশিল্পী। তার গান ও নাচ ঝড় তোলে লাখো ভক্তের মনে। তাই তো বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা তুঙ্গে।

দুদিন আগেই মহাধুমধামে এই শিল্পী পালন করলেন তার ৫৫তম জন্মদিন। এদিন তার সৌন্দর্য দেখে মুগ্ধ নেটিজেনরা। জন্মদিনে ভিক্টোরিয়ান স্টাইলের গাউন পরেন জেনিফার। সেই গাউনের চর্চায় মশগুল এখন ভক্তকূল। জেনিফার লোপেজের পরা এই গাউন তৈরি করতে মোট সময় লেগেছে ৩ হাজার ৪৯০ ঘণ্টা। যা প্রায় ৪ মাসের বেশি সময়। তার এই পোশাক তৈরিতে নিযুক্ত ছিলেন ৪০ জন শিল্পী। যারা দিন-রাত পরিশ্রম করে ভিক্টোরিয়ান ঘরানার গাউনটি তৈরি করেছেন নিঁখুতভাবে।

জেনিফার তার জন্মদিনে ভারতের বিখ্যাত পোশাকশিল্পী মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক পরে সবাইকে চমকে দেন। এই বয়সেও জেনিফার রূপ চোখধাঁধানো। তার সেই রূপ আরও বাড়িয়ে দিয়েছিল ভিক্টোরিয়ান যুগের অনুকরণে তৈরি গাউনটি। জীবনের বিশেষ দিনে মণীশের নকশা করা পোশাক বেছে নেওয়ায় পোশাকশিল্পী আপ্লুত। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন তিনি।

তার পোশাকের সৌন্দর্য বাড়িয়েছিল হাজার হাজার ক্রিস্টাল। স্কার্টের সৌন্দর্য ও ভাঁজ ধরে রাখার জন্য ব্যবহার করা হয়েছিল ধাতব উপকরণ। তিনি গলায় ছোট আকৃতির হীরার লকেটযুক্ত চেইন ও কানে পরেন দুল। জেলো এদিন সেজেছিলেন ভিনটেজ লুকেই।

চুল ছিল তার খোঁপা করা। মাথায় পরেছিলেন ফ্লাওয়ার হেয়ার ব্যান্ড। তার সাজেও ছিল স্নিগ্ধভাব। সব মিলিয়ে তার পোশাক ও মেকআপে মুগ্ধ হয়েছেন সবাই। ৫৫ বছরেও তার সৌন্দর্য যে একটুকুও কমেনি, তা আবার জানান দিল জেনিফার লোপেজের জন্মদিনের ছবিগুলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা