× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্লাস্টিক বর্জ্য কুড়ানোই যার নেশা

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২ ১৬:৪২ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২২ ১৭:৪২ পিএম

বর্জ্য কুড়াচ্ছেন আনাস সেকো ও তার দল। আবুমি-ক্যালেভির শহরের রাস্তায় ২৯ অক্টোবর। ছবি : সংগৃহীত

বর্জ্য কুড়াচ্ছেন আনাস সেকো ও তার দল। আবুমি-ক্যালেভির শহরের রাস্তায় ২৯ অক্টোবর। ছবি : সংগৃহীত

প্লাস্টিক পরিবেশের জন্য বেশ ক্ষতিকর। তাই প্লাস্টিক বর্জ্য সংগ্রহে মেতে উঠেছেন বেনিনের এক যুবক। পশ্চিম আফ্রিকার দেশটির এ যুবকের নাম আনাস সেকো। ফেসবুক ও টুইটারে তার কয়েক হাজার অনুসারী রয়েছে। 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রাস্তাঘাটে কেউ স্বেচ্ছায় ময়লা-আবর্জনা কুড়াচ্ছেন, এমন দৃশ্য আমাদের দেশে দুর্লভ। কেউ এমনটি করলে লোকে নানান কথা বলে, ভ্রু কুঁচকায়। তাই এ ধরনের কাজ করা এখানে কিছুটা লজ্জাজনক।’

বেনিনের বাণিজ্যিক রাজধানী কোটোনউ শহরের পার্শ্ববর্তী শহর আবুমি-ক্যালেভির রাস্তা ও সৈকতে নিয়মিত প্লাস্টিক বর্জ্য কুড়ান আনাস সেকো ও তার দল।

এ কাজে অন্যদের উৎসাহিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমেও তৎপরতা চালান সেকো। বিভিন্ন ধরনের কৌতুক ও মজার ভিডিও তৈরি করে মানুষকে উৎসাহিত করেন ২৫ বছর বয়সি আনাস সেকো। 

সেকো বলেন, ‘আমি নিজেকে বর্জ্য সংগ্রাহক বলে পরিচয় দিই। এটা প্রথমত এ জন্যই দিই, যাতে এ কাজে অন্যরা লজ্জা না পায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা