প্রবা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২ ১৬:৪২ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২২ ১৭:৪২ পিএম
বর্জ্য কুড়াচ্ছেন আনাস সেকো ও তার দল। আবুমি-ক্যালেভির শহরের রাস্তায় ২৯ অক্টোবর। ছবি : সংগৃহীত
প্লাস্টিক পরিবেশের জন্য বেশ ক্ষতিকর। তাই প্লাস্টিক বর্জ্য সংগ্রহে মেতে উঠেছেন বেনিনের এক যুবক। পশ্চিম আফ্রিকার দেশটির এ যুবকের নাম আনাস সেকো। ফেসবুক ও টুইটারে তার কয়েক হাজার অনুসারী রয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রাস্তাঘাটে কেউ স্বেচ্ছায় ময়লা-আবর্জনা কুড়াচ্ছেন, এমন দৃশ্য আমাদের দেশে দুর্লভ। কেউ এমনটি করলে লোকে নানান কথা বলে, ভ্রু কুঁচকায়। তাই এ ধরনের কাজ করা এখানে কিছুটা লজ্জাজনক।’
বেনিনের বাণিজ্যিক রাজধানী কোটোনউ শহরের পার্শ্ববর্তী শহর আবুমি-ক্যালেভির রাস্তা ও সৈকতে নিয়মিত প্লাস্টিক বর্জ্য কুড়ান আনাস সেকো ও তার দল।
এ কাজে অন্যদের উৎসাহিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমেও তৎপরতা চালান সেকো। বিভিন্ন ধরনের কৌতুক ও মজার ভিডিও তৈরি করে মানুষকে উৎসাহিত করেন ২৫ বছর বয়সি আনাস সেকো।
সেকো বলেন, ‘আমি নিজেকে বর্জ্য সংগ্রাহক বলে পরিচয় দিই। এটা প্রথমত এ জন্যই দিই, যাতে এ কাজে অন্যরা লজ্জা না পায়।’