× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

ভুলোমনা অভিনেতা ডগলাস ফেয়ারব্যাঙ্কস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মে ২০২৪ ১১:৫৩ এএম

অভিনেতা ডগলাস ফেয়ারব্যাঙ্কস

অভিনেতা ডগলাস ফেয়ারব্যাঙ্কস

মার্কিন চলচ্চিত্রাভিনেতা ডগলাস ফেয়ারব্যাঙ্কস এক দুপুরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তায় এক ব্যক্তিকে হাঁটতে দেখে মনে হলো লোকটি তার পরিচিত। গাড়ি থামিয়ে অভিনেতা তাকে পৌঁছে দিতে চাইলেন। লোকটিও কোনো কথা না বলে গাড়িতে উঠে বসলেন। ফেয়ারব্যাঙ্কস কিছুতেই লোকটির নাম বা পরিচয় মনে করতে না পেরে অস্বস্তি বোধ করছিলেন। কোনো একটি সূত্র পাওয়ার আশায় তিনি তাকে নিজের বাড়ি নিয়ে এলেন। নাশতা খেতে দিয়ে তার সঙ্গে গল্প শুরু করলেন। দেখলেন লোকটি তার অনেক বন্ধুবান্ধবকে চেনেন। এমনকি তার বাড়ির সবকিছুই তার পরিচিত। এ সময় ফেয়ারব্যাঙ্কসের সেক্রেটারি ঘরে ঢুকলেন। তাকে ইশারায় কাছে ডেকে ফিসফিস করে ফেয়ারব্যাঙ্কস বললেন, এই ভদ্রলোককে চেনা চেনা মনে হচ্ছে। কিন্তু তার নাম কিছুতেই মনে করতে পারছি না। সেক্রেটারি তখন হেসে জানালেন, উনি আপনার সাবেক পরিচারক। অতিরিক্ত মদ্যপান করে মাতলামির অপরাধে তাকে গত মাসে ছাঁটাই করেছেন।

সূত্র : অ্যানেকডোট্যাগ ডটকম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা