× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবুই পাখি

ওয়াসিফ খান

প্রকাশ : ২৩ মে ২০২৪ ১২:০০ পিএম

আপডেট : ২৩ মে ২০২৪ ১২:০৮ পিএম

গল্পের সঙ্গে সুন্দর ছবিটি এঁকেছে প্রযত রায় সে মানিকগঞ্জ ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

গল্পের সঙ্গে সুন্দর ছবিটি এঁকেছে প্রযত রায় সে মানিকগঞ্জ ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

ছোট্ট বাবুই পাখি সারা দিন এদিক-সেদিক ওড়ে বেড়াত। বিভিন্ন গ্রামে গ্রামে, শহরে শহরে ঘুরে বেড়াত। বনজঙ্গল, পাহাড়-পর্বত, নদী-নালা পেরিয়ে সে একটি গ্রামে পৌঁছল। গ্রামটি ভীষণ সুন্দর। কিছু মানুষ গ্রামের মাঝখানে ছোট ছোট কয়েকটা ঘর বানিয়ে থাকত। গ্রামে গিয়ে সে গ্রামের এদিক-সেদিক উড়ে উড়ে দেখতে লাগল। সে সারা দিন গ্রামের সব জায়গায় ওড়াউড়ি-ঘোরাঘুরি করল। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। সে বাড়ি ফিরে যাওয়ার সময় দেখা দিল এক বিপদ। সে রাস্তা হারিয়ে ফেলেছে। সে অনেক খুঁজেও রাস্তা খুঁজে পেল না। খুঁজতে খুঁজতে সে একটি তালগাছের কাছে বসে বিশ্রাম নিল। তালগাছের অবস্থা তেমন ভালো ছিল না। সে তালগাছকে জিজ্ঞেস করল, ‘বুড়া বাবা। আপনার কী হয়েছে?’

তালগাছ বলল, ‘আমি অনেক দিন পানি পাইনি।’ তালগাছের কথা শুনে বাবুইয়ের মনে খুব মায়া হলো। সে তখন উড়ে গিয়ে মেঘের কাছে চলে গেল। মেঘকে বলল, ‘মেঘ ভাই। মেঘ ভাই। বৃষ্টি তুমি দাও, আমার কাছে তোমার ইচ্ছে পূরণ করে নাও।’

মেঘ তখন বলল, ‘একা কী করে বৃষ্টি দিই বলো ভাই, অন্য সাথীদের সাথে মিলে একসাথে বৃষ্টি দিই।’

বাবুই তখন উড়ে গিয়ে বাতাসের কাছে গিয়ে বলল, ‘বাতাস ভাই। বাতাস ভাই। হাওয়া তুমি দাও, আমার কাছে তোমার ইচ্ছে পূরণ করে নাও।’ বাতাস তখন বলল, ‘হাওয়া কী করে দিই বলো ভাই, পাহাড় যদি পথ ছাড়ে তবে হাওয়া দিই?’

বাবুই তখন পাহাড়ের কাছে গিয়ে বলল, ‘পাহাড় দাদা, পাহাড় দাদা, তুমি পথ ছেড়ে দাও। আমার কাছে তোমার ইচ্ছে পূরণ করে নাও।’ পাহাড় তখন বলল, ‘পথ কী করে ছেড়ে দাঁড়াই বলো ভাই, মানুষ যদি গাছ লাগায়, তবে পথ ছেড়ে দাঁড়াই।’

এর পর বাবুই সারা গ্রামে গাছ লাগানোর কথা বলে দেয়। মানুষগুলো গাছ লাগায়। পাহাড় শান্তি পায় এবং পথ ছেড়ে দাঁড়ায়। বাতায় বয়ে যায় এবং মেঘ উড়িয়ে নেয়। মেঘগুলো বৃষ্টি ঝড়ায় এবং তালগাছ বেঁচে যায়।

তালগাছ বাবুইকে বলে, ‘ধন্যবাদ বাবুই। কোথায় তুমি যাও?’

বাবুই বলল, ‘আমি পথ হারিয়ে ফেলেছি বুড়া বাবা।’

তালগাছ বলল, ‘তুমি আমার সাথে থাকো। একসাথে গল্প করব।’

বাবুই শুনে খুব খুশি হলো। সে তার বাসা তালগাছেই বানাল। তখন থেকেই তারা বন্ধুর মতো থাকে। একজন আরেকজনকে সাহায্য করে। এরপর থেকে সব বাবুই পাখি তালগাছে বাসা বানায়। অন্যের উপকার করলে নিজেরই উপকার হয়।

দশম শ্রেণি, মানিকগঞ্জ সরকারি, উচ্চ বিদ্যালয়

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা