× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

গণকের মুখোমুখি হ‍ুমায়ূন আহমেদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মে ২০২৪ ১২:১৫ পিএম

আপডেট : ২২ মে ২০২৪ ১২:২৩ পিএম

হ‍ুমায়ূন আহমেদ

হ‍ুমায়ূন আহমেদ

হ‍ুমায়ূন আহমেদ সেদিন সাপ্তাহিক রোববার পত্রিকা অফিসে সম্পাদক কবি রফিক আজাদের সঙ্গে গল্প করছিলেন। সেই সময় একজন বিখ্যাত গণক ঢুকলেন। কবি তখন হ‍ুমায়ূন আহমেদকে দেখিয়ে বললেন, উনার হাতটা দেখুন তো। গণক এই লেখককে চিনতেন না। গণক গভীর মনোযোগ দিয়ে হাত দেখে বললেন, ‘আপনি লেখালেখি করেন।’ লেখালেখির সঙ্গে যুক্ত বলে সম্পাদকের সঙ্গে বসে আড্ডা দিচ্ছেন। এটা সাধারণ জ্ঞান। তাই গণকের এ কথায় তিনি অবাক হলেন না। এবার তিনি করুণভাবে গণকের কাছে জানতে চাইলেন, পড়াশোনা কতদূর হবে, একটু দেখুন। গণক বললেন, ‘পড়াশোনার অবস্থা শোচনীয়। আপনার রবির ক্ষেত্র বেশ দুর্বল। তা ছাড়া বৃহস্পতির ক্ষেত্রও তেমন উন্নত নয়। ব্রেক অব স্টাডি আছে।’ অথচ হ‍ুমায়ূন আহমেদ তখন সদ্য পিএইচডি করে দেশে ফিরেছেন। হ‍ুমায়ূন আহমেদ গলার স্বর আরও ক্ষীণ করে বললেন, চাকরি-বাকরি? ভদ্রলোক এবার বললেন, ‘এখন চাকরির কোনো যোগ দেখছি না। তবে বছর দুয়েকের মাথায় বড় ধরনের একটা সুযোগ আছে। সেই সুযোগ গ্রহণ করলে ভালো হবে।’ হ‍ুমায়ূন আহমেদ তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। লেখক এবার বললেন, আমার তো দেশ-বিদেশ দেখার শখ। দেখুন না বিদেশযাত্রা আছে কি না। এ প্রশ্নের উত্তরে গণক জানালেন, ‘ শেষ বয়সে সম্ভাবনা আছে।’ 

সূত্র : অনন্ত অম্বরে, হ‍ুমায়ূন আহমেদ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা