মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ মে ২০২৪ ১১:৪৬ এএম
মহাকবি মাইকেল মধুসূদন দত্ত
মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এক সাহিত্যসভার আমন্ত্রণে ঢাকায় এসেছেন। সে সভায় যুবকরা মাইকেলের উদ্দেশে বলেন, ‘হে কবিবর, আপনার বিদ্যাবুদ্ধি ও মমতায় আমরা যেমন মহাগৌরবান্বিত, তেমনি আপনি ইংরেজ হয়ে গেছেন শুনে আমরা ভারি দুঃখ পেয়েছি। কিন্তু আপনার সঙ্গে আলাপ করা মাত্র আমাদের সে ভ্রম দূর হলো।’ আয়োজকদের কথা শুনে কবি হেসে বললেন, ‘আমার সম্বন্ধে আপনাদের আর যেকোনো ভ্রমই হোক, আমি সাহেব হয়েছি এ ভ্রমটি হওয়া ভারি অন্যায়। আমার সাহেব হওয়ার পথ বিধাতা রোধ করে রেখেছেন। আমি আমার বসবার ও শোবার ঘরে একটা আরশি রেখেছি। এবং আমার মনে সাহেব হওয়ার ইচ্ছা যখন জাগে তখন অমনি আরশিতে মুখ দেখি। আমি শুধুমাত্র বাঙালি নই। আমি খাঁটি বাঙাল। আমার বাড়ি যশোর।’
সূত্র : বঙ্গমনীষীদের রঙ্গ রসিকতা