× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেরিয়ে বন্ধুর পথ

মা ও মেয়ের যুগলবন্দি

ইফতেয়ার উদ্দিন রিফাত, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১৮ মে ২০২৪ ১১:০১ এএম

আপডেট : ১৮ মে ২০২৪ ১৩:২৬ পিএম

নুরুন্নাহার বেগম ও নাসরিন আক্তার। সম্পর্কে তারা মা ও মেয়ে। মা নুরুন্নাহার কারিগরি শাখা থেকে জিপিএ-৪ দশমিক ৫৪ পেয়েছেন। মেয়ে নাসরিন পেয়েছে জিপিএ-২ দশমিক ৬৭। প্রবা ফটো

নুরুন্নাহার বেগম ও নাসরিন আক্তার। সম্পর্কে তারা মা ও মেয়ে। মা নুরুন্নাহার কারিগরি শাখা থেকে জিপিএ-৪ দশমিক ৫৪ পেয়েছেন। মেয়ে নাসরিন পেয়েছে জিপিএ-২ দশমিক ৬৭। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য নুরুন্নাহার বেগম ও তার মেয়ে নাসরিন আক্তার দুজনই এসএসসি পরীক্ষার্থী ছিলেন। মা-মেয়ে একসঙ্গে এবারের পরীক্ষায় পাস করার কৃতিত্ব অর্জন করেছেন। তবে ফলাফলে মেয়ের চেয়ে এগিয়ে রয়েছেন মা।

গত রবিবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে মেয়ে নাসরিন চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে জিপিএ-২ দশমিক ৬৭ পেয়েছেন। নুরুন্নাহার একই বিদ্যালয়ের কারিগরি (ভোকেশনাল) শাখা থেকে জিপিএ-৪ দশমিক ৫৪ পেয়েছেন।

মা ও মেয়ের একসঙ্গে পাস করার ঘটনা এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। সবাই নুরুন্নাহারের প্রশংসা করছেন। ৪৪ বছর বয়সে নুরুন্নাহার পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেন। এমন খবরে বেশ খুশি নুরুন্নাহারও। তার পরিবারেও বইছে আনন্দের বন্যা। স্বজনরা ছুটে আসছেন তার বাড়িতে।

নুরুন্নাহার বেগম জানান, অনেক বিপত্তি পেরিয়ে তার এই এগিয়ে চলা। তিনি আরও পড়তে চান। নুরুন্নাহার বলেন, অষ্টম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়ে যায়। শ্বশুরবাড়ির লোকজন ছিলেন রক্ষণশীল। এ অবস্থায় পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। একপর্যায়ে মেম্বার নির্বাচিত হই। এ নিয়ে দুবার মেম্বার। সবার অনুমতি নিয়ে আবার পড়াশোনা করি। কেননা লেখাপড়ার কোনো বিকল্প নেই বলে মনে করি।

নিজের দুই সন্তানকেও পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পড়াশোনার কোনো বয়স নেই বলে মনে করেন নুরুন্নাহার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা