× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঁদরের নাতি

আহমেদ সাব্বির

প্রকাশ : ১৬ মে ২০২৪ ১২:৪৮ পিএম

আপডেট : ১৬ মে ২০২৪ ১৩:৩০ পিএম

অলংকরণ : জয়ন্ত সরকার

অলংকরণ : জয়ন্ত সরকার

বুড়ো এক বাঁদরের 

নাতি ছিল আদরের

আদরের প্রিয় নাতি

ধিং ধিং লাফাত

হরিণের শিং ধরে

ঝুল খেয়ে ঝাঁপাত।


বুড়ো তাই ক্ষেপে গিয়ে

কান টেনে নাতিকে

ধমকাতে ডাকলেন

বুনো এক হাতিকে।


বুনো হাতি নাতিটাকে

শুঁড় দিয়ে পেঁচিয়ে-

তুলতেই ক্যাঁক করে

নাতি ওঠে চেঁচিয়ে:


বলে আর দুষ্টুমি

করব না হাতি গো

ছেড়ে দাও, নইলে

কষে দেব লাথি গো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা