জান্নাতুল মাওয়া
প্রকাশ : ১৬ মে ২০২৪ ১২:২৯ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪ ১২:৩০ পিএম
ছবিটি এঁকেছে মানিকগঞ্জ ৮৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী প্রযত রায়
একটি ছিল ফড়িং আর ছিল পিঁপড়া। ফড়িংয়ের মতো পিঁপড়াও ডানা লাগাতে চায়। তখন ফড়িং বলল, চলো, তোমাকে ডানা খুঁজে দিই। তারপর ফড়িং পিঁপড়াকে ডানা খুঁজে দিল। পিঁপড়াও ডানা পেয়ে খুব খুশি হলো।
একদিন একটি ফড়িং এসে দেখে পিঁপড়ারও ডানা আছে। ফড়িংটি বলল, তোমার ডানা কীভাবে এলো?
পিঁপড়াটি তখন বলল, একটি ফড়িং আমাকে ডানা এনে দিয়েছে। আরও বলল, একটি প্রজাপতির বাগান থেকে এই ডানা খুঁজে এনে দিয়েছে। আমি এখন মনের সুখে যেখানে খুশি, সেখানে উড়ে বেড়াতে পারি।
জুনিয়র ওয়ান, রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রামপুরা শাখা, ঢাকা