× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুরগির চার পদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৪ ১৬:১৬ পিএম

মুরগির চার পদ

মুরগির ভিন্ন ও সুস্বাদু ৪ পদ নিয়ে আজকের হেঁশেল। রেসিপি দিয়েছেন অহনা বনিক


চিকেন স্টায়ার ফ্রাই

যা যা লাগবে

মুরগি (হাড় ছাড়া) আধা কেজি, ক্যাপসিকাম আধা কাপ, গাজর আধা কাপ, বেবি কর্ন আধা কাপ, বরবটি আধা কাপ, পেঁয়াজ ১/৪ কাপ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, রসুন (কুচি) ১ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, চিলি সস ১ টেবিল চামচ, চিকেন পাউডার ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, সাদা তিল সামান্য, মধু ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

একটি বাটিতে মুরগির ছোট টুকরাগুলো নিয়ে গোলমরিচ, লবণ ও আদা-রসুন বাটা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখুন ৩০ মিনিট। এবার মুরগিতে কর্নফ্লাওয়ার ও ১টি ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটি পাত্রে সামান্য তেল দিয়ে মুরগির টুকরাগুলো ভেজে তুলে নিন। একই পাত্রে ১ টেবিল চামচ তেল গরম করে রসুন কুচি সামান্য ভেজে সবজি, ভাজা মুরগি, সস, চিকেন পাউডার, মধু ও গোলমরিচ দিয়ে ভাজতে হবে। ভালো করে মেশানো হলে নামিয়ে ওপরে সাদা তিল ছিটিয়ে পরিবেশন করুন।


আফগানি চিকেন গ্রেভি

যা যা লাগবে

মুরগির মাংস আধা কেজি, টক দই আধা কাপ, তেল ২ টেবিল চামচ, পেঁয়াজ ১টি, কাঁচা মরিচ ৫-৬টি, আদা-রসুন বাটা ২ চা চামচ, দারুচিনি ১টি, এলাচ ৩টি, কসুরি মেথি ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, ক্রিম ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, চিনি ১ চা চামচ, লবণ পরিমাণমতো, পুদিনাপাতা সামান্য, ধনেপাতা ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

প্রথমেই মাংস ধুয়ে পানি ঝরিয়ে গরম মসলা এবং চিনি বাদে সামান্য তেল ও সব উপকরণ দিয়ে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে। এবার পাত্রে তেল গরম করে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে মেখে রাখা মুরগির টুকরাগুলো বাদামি করে ভেজে তুলে নিন। এতে মুরগি ৭৫ ভাগ রান্না হয়ে যাবে। একই পাত্রে মাখানো বাকি মসলা ও সামান্য পানি দিয়ে কষিয়ে ভেজে রাখা চিকেন দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে। মুরগি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এরপর গরম মসলা গুঁড়া আর চিনি মিশিয়ে নেড়ে ওপর দিয়ে কসুরি মেথি ছড়িয়ে ৫ মিনিট ঢেকে রাখতে হবে। পছন্দমতো পাত্রে ঢেলে ওপরে ক্রিম ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন সুস্বাদু আফগানি চিকেন গ্রেভি।


চিকেন নাট সালাদ

যা যা লাগবে

মুরগির মাংস (হাড় ছাড়া) ১ কাপ, তেল ২ টেবিল চামচ, সবজি (টমেটো, শসা, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, লেটুসপাতা) ১ কাপ, ডিম ১টি, আদা-রসুন আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ৫-৬টি, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, কাজুবাদাম ও কাঠবাদাম আধা কাপ, চিলি সস ২ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, সয়া সস ১ চা চামচ, সিসিমি অয়েল আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, ধনেপাতা আধা কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, চিনি দেড় চা চামচ, লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

একটি বাটিতে মুরগি, কর্নফ্লাওয়ার, লবণ, আদা-রসুন বাটা, মরিচ গুঁড়া, ডিম একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এবার একটি প্যানে তেল গরম করে মুরগির পিসগুলো হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা শেষে যেটুকু তেল থাকে তাতেই কাজুবাদাম ও কাঠবাদাম হালকা বাদামি করে ভেজে নিতে হবে। একটি পাত্রে একে একে চিলি সস, টমেটো সস, সয়া সস, সিসিমি অয়েল, গোলমরিচের গুঁড়া, চিনি, সবজি, কাঁচা মরিচ, ধনেপাতা দিন। সবকিছু ভালোভাবে মিশিয়ে ভেজে রাখা মুরগি, কাজুবাদাম ও কাঠবাদাম দিয়ে মিশিয়ে নিন। সবশেষে লেবুর রস ছিটিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন নাট সালাদ।


গন্ধরাজ চিকেন পাকোড়া

যা যা লাগবে

মুরগির টুকরা (হাড় ছাড়া) ১৫-১৬ পিস, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, গন্ধরাজ লেবুর রস ১ টেবিল চামচ, ডিম ১টি, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, বেকিং সোডা ২ চিমটি, তেল আধা কাপ, লেবুর জেস্ট সামান্য, লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

মুরগির পিসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তার মধ্যে আদা, রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়া, লবণ, লেবুর রস, লেবুর জেস্ট দিয়ে ভালো করে মেখে ১৫-২০ মিনিট রেখে দিতে হবে। ভাজার আগে ম্যারিনেট করা মাংসের মধ্যে খাবার সোডা, ডিম ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করে বাদামি করে ভেজে নিলেই তৈরি গন্ধরাজ চিকেন পকোড়া। পকোড়ার ওপর সামান্য লেবুর রস দিয়ে পরিবেশন করুন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা