মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মে ২০২৪ ১২:৪৯ পিএম
স্যামুয়েল জনসন
স্যামুয়েল জনসনের বন্ধু জেমস বসওয়েল একদিন তাদের আরেক বন্ধুর দ্বিতীয় বিয়ে নিয়ে রাগ দেখিয়ে বললেন, ‘তার এ কাজটি মোটেই ঠিক হয়নি। এতে তার প্রথম স্ত্রীকে অপমান করা হয়েছে।’ এ কথা শুনে জনসন বলে ওঠেন, ‘তুমি ঠিক বলোনি। উনি দ্বিতীয় বিয়ে না করলে বোঝা যেত প্রথম স্ত্রী বেচারাকে অনেক জ্বালিয়েছেন। কষ্ট দিয়েছেন। তাই আর দ্বিতীয় বিয়ে করার লোভ হয়নি। তাই আমি বলব, এ কাজটি করে উনি বরং প্রথম স্ত্রীকে শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন। বোঝা যাচ্ছে, প্রথম স্ত্রী তাকে এতটা সুখী করেছেন যে, বিবাহিত জীবনের মধুর স্বাদ নেওয়ার জন্য উনি আবার কাঁধে জোয়াল তুলতে উৎসাহী হয়েছেন।’
সূত্র : স্যামুয়েল জনসন ডটকম