× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

৬০ বছরের সুন্দরী প্রতিযোগী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪ ১০:০৯ এএম

আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ

আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ

বয়স তার ৬০। কিন্তু দেখে বোঝার উপায় নেই। রূপলাবণ্য এবং শারীরিক কাঠামোর কারণে মনে হয় তন্বী-তরুণী। বলছি আর্জেন্টাইন নারী আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের কথা।

সম্প্রতি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন এই নারী। বয়সে তার চেয়ে অর্ধেক কম কয়েকশ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস বুয়েনস আইরেসের খেতাব তো জয় করেছেনই; পাশাপাশি মিস আর্জেন্টিনা সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ারও টিকিট পেয়েছেন। গত বছর থেকে সুন্দরী প্রতিযোগিতায় বয়সের সীমা উঠিয়ে দেওয়া হয়। ফলে মারিসা রদ্রিগেজের অংশ নিতে বাধা ছিল না।

১৯৬৪ সালে জন্ম নেওয়া মারিসা পেশায় একজন আইনজীবী। পাশাপাশি সাংবাদিকতার সঙ্গেও জড়িত। বিচারকরা ‘মিস বুয়েনস আইরেস ২০২৪’ হিসেবে মারিসার নাম ঘোষণার পর তিনি উচ্ছ্বসিত হয়ে বলেছেন, ‘এ খেতাব জয় করতে পেরে আনন্দিত এবং গর্বিত। আমি সব নারীকে দেখাতে চাই- সৌন্দর্যের কোনো বয়স নেই। নারীদের দ্বারা কিছুই অসম্ভব নয়।’

মারিসার রূপলাবণ্য ধরে রাখার রহস্য হচ্ছে, ‘স্বাস্থ্যকর সঠিক খাবার এবং সুস্থ জীবনযাপন। পাশাপাশি সৌন্দর্য বিষয়ে একটু মনোযোগ।’ 

তবে তার বয়স নিয়ে সন্দেহ পোষণ করেছেন অনেকে। তারা বলছেন, মারিসার বয়স চল্লিশের বেশি হবে না। কিন্তু অধিকাংশ মানুষই তাকে সাধুবাদ জানাতে ভুল করেননি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা