× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

নারীর ছদ্মবেশে জেল পালানো পুরুষ বন্দি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪ ১০:০২ এএম

নারীর ছদ্মবেশে জেল পালানো পুরুষ বন্দি!

অপরাধীদের জেল পালানোর অনেক খবরই জানি আমরা। নারীর ছদ্মবেশে কোনো পুরুষ বন্দি জেল থেকে পালিয়েছেন, এমন ঘটনা কি শুনেছেন কেউ! অবাক করার মতো ঘটনা ঘটেছে ভেনিজুয়েলায়।

সম্প্রতি দেশটির কারাবোবো রাজ্যের টোকুয়িতোর এল লিবার্তাডোর কারাগার থেকে এক বিপজ্জনক আসামি পালিয়েছেন নারীর ছদ্মবেশে। ২৫ বছর বয়সি এ অপরাধীর নাম ম্যানুয়েল লোরেঞ্জো আভিলা আলভারাদো। যিনি হত্যা ও ডাকাতির মতো ঘটনায় বন্দি ছিলেন। কিন্তু চলতি বছরের মার্চের মধ্যভাগে তিনি জেল থেকে চম্পট দেন।

স্থানীয় একটি সংবাদপত্রের খবরে বলা হয়েছে, ওই দিন দুপুরে কয়েদিদের সঙ্গে স্বজনদের পরিদর্শনের সময়ের পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আভিলা আলভারাদো মাথায় সোনালি রঙের পরচুলা, গাঢ় মেকআপ নিয়ে নারীদের পোশাক পরে অন্য অনেকের সঙ্গে কারাগার থেকে বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে, এসব জিনিস তার প্রেমিকাই তাকে সরবরাহ করেছে।

আভিলাকে সম্প্রতি রাজ্যের অন্য একটি সংশোধনাগার থেকে টোকুইতো কারাগারে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু এ কারাগারের রক্ষীদের বোকা বানিয়ে কীভাবে তিনি পালালেন, তা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। চার কারারক্ষীকে তদন্তের সম্মুখীনও করা হয়েছে।

ভেনেজুয়েলার পুলিশের সর্বোচ্চ চেষ্টার পরও আভিলা ও তার প্রেমিকাকে এখন পর্যন্ত আটক করা যায়নি।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা