× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্লাসরুমে ভূত

শাশ্বত দে

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ১২:১০ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪ ১২:১২ পিএম

ক্লাসরুমে ভূত

কিছুদিন আগের ঘটনা। আমরা ক্লাসরুমে ক্লাস করছি। হঠাৎ রুমের দরজাগুলো একা একা খুলে গেল। আমরা সবাই দেখে খুব ভয় পেয়ে গেলাম। স্যার বললেন, ‘কোনো ভূত নেই, বাতাসের কারণে এ রকম হয়েছে।’ আমরা বিশ্বাস করলাম। তবে আবারও এ রকম ঘটনা ঘটল। তখন আমাদের সত্যিই মনে হলো যে, এখানে অবশ্যই ভূত আছে। এরপর থেকে রোজ আমাদের স্কুলে ভূত আসে এবং দরজা খুলে দিয়ে চলে যায়। এখানেই ঘটনা শেষ নয়। সেদিন ভূত এসে ক্লাসরুমের সব ফ্যান চালু করে দিল। তখন আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। কেউ কেউ স্যারকে ওয়াশরুমে যাওয়ার কথা বলে পালিয়ে গেল। কেউ কেউ ভূতের ভয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে শুরু করল। আমাদের ক্লাসরুমে রোজ এ রকম ভৌতিক ঘটনা ঘটতে থাকে। আর আমরা সবাই ভয় পেতে থাকি। তারপর এক দিন স্কুল থেকে বাসায় ফিরে আসার পর আমি আমার মায়ের লেখা একটি ভূতের ছড়া পড়লাম। সেই ছড়া থেকে আমি ভূতকে দাস বানিয়ে রাখার মন্ত্র শিখলাম। মন্ত্রটা এ রকমÑ ‘শ্মশান ভূতং শিবং দাসং মটাং মটাং মোরে।’ এখন আমার ভয় কেটে গেছে। আমি অপেক্ষা করছি, ভূত এলেই তাকে মন্ত্র বলে দাস বানিয়ে রাখব।

পঞ্চম শ্রেণি, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা