× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

সত্যজিতের মামার কাণ্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ১২:১৩ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪ ১২:৩৭ পিএম

বালক সত্যজিৎ রায়

বালক সত্যজিৎ রায়

গ্লোব সিনেমা হলে ‘আঙ্কল টম’স কেবিন’ ছবি চলছে। পরিবারের সবার সঙ্গে বালক সত্যজিৎ রায় সিনেমা দেখতে হলে যান। পাশে বসেন তার কালু মামা। ছবির মূল চরিত্র কালো দাস আংকেল টমের ওপর মনিব সাইমন লেগ্রি অত্যাচার চালায়। একসময় লেগ্রির চাবুকের মার খেয়ে টম মারা যায়। এজন্য লেগ্রির ওপর কালু মামার খুব রাগ। ছবি শেষের দিকে টম ভূত হয়ে ফিরে আসে লেগ্রির কাছে। সেই ভূতকেও মারার জন্য লেগ্রি চাবুক হাতে দাঁড়িয়ে থাকে। ভূত টম তখন হাসতে হাসতে লেগ্রির দিকে এগিয়ে যায়। পর্দায় এ দৃশ্য দেখে কালু মামা হলভর্তি মানুষের মধ্যে সিট ছেড়ে দাঁড়িয়ে চিৎকার শুরু করে দিলেনÑ‘হালায় এহনো চাবুক মারে? এহনো চাবুক মারে? শয়তান! এবার বুঝবি তোর পাপের ফল।’

সূত্র : যখন ছোট ছিলাম, সত্যজিৎ রায়

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা