× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমার হাশেম খান

আলফ্রেড খোকন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪ ১২:০৬ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪ ১২:২১ পিএম

অলংকরণ :জয়ন্ত সরকার

অলংকরণ :জয়ন্ত সরকার

কোথাও কোনো দৃশ্য নেই

একটুও নেই ফাঁকা

কোনদিকে তাকাবি তুই 

পারলে তবে তাকা!


ধু-ধু মানে গ্রাম

গ্রাম ছেড়ে আমরা যারা

ঢাকায় আসলাম,


হাশেম খানও সঙ্গে ছিল

সবুজ সাথী যত

প্রিয় গ্রাম অঙ্গে ছিল

ভালোবাসার মতো

হারিয়ে গেছে সেই নদীটা
হাশেম খানের আঁকা
যেই নদীটা বইছে শুধু
বইয়ের ভিতর থাকা

ঢাকায় এখন চাঁদ ওঠে রোজ
দরদালানের মাথায়
বাঁশবাগানও মরে গেছে
কাজলা দিদির খাতায়

ছাদে উঠে তোমরা যারা 
দেখো রূপের চান
কেমন করে জানবে বলো 
আমার হাশেম খান
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা