× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের সন্ধ্যায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪ ১৬:২৬ পিএম

ঈদের সন্ধ্যায়

ঈদের বাহারি খাবারের মধ্যে বিকালে বা সন্ধ্যায় হালকা নাশতার আয়োজনও রাখতে হয়। সহজে তৈরি করা যায় আবার খেতে সুস্বাদু এমন কিছু রেসিপি রইল । রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী নাজরানা লোপা

চিকেন চাপ

যা যা লাগবে : মুরগির মাংস (হাড়ছাড়া) আধা কেজি, টক দই আধা কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, সরিষা বাটা আধা চা চামচ, বিট লবণ আধা চা চামচ, সুরিষার তেল ১ টেবিল চামচ, বেসন ১/৪ কাপ, তেল ও লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন : প্রথমে মুরগির মাংস একটু থেঁতলে নিতে হবে। এবার একটি কাটিতে টক দই, সব গুঁড়া ও বাটা মসলা, সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। থেঁতো করা মাংস মসলায় ভালো করে মাখিয়ে এক ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে। এবার পাত্রে তেল গরম করে মাংস মসলা থেকে তুলে বেসনে গড়িয়ে ভেজে নিলেই তৈরি সুস্বাদু চিকেন চাপ। গরম গরম নানের সঙ্গে পরিবেশন করুন।


টুনা নুডলস

যা যা লাগবে : নুডলস ১ প্যাকেট, টুনা ১ ক্যান, টমেটো ৪টি, পেঁয়াজ (কুচি) ২টি রসুন (কুচি) ১টি, অলিভ অয়েল আধা কাপ, চিলি ফ্লেক্স ২ চা চামচ, ধনেপাতা ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন : নুডলস সেদ্ধ করে নিতে হবে। পাত্রে অলিভ অয়েল দিয়ে পেঁয়াজ কুচি সামান্য নরম হলে দিতে হবে রসুন কুচি। একটু ভেজে টমেটো দিয়ে নরম হলে চিলি ফ্লেক্স ও টুনা দিতে হবে। এবার পানি ও সামান্য লবণ দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হলে নুডলস দিয়ে ভালো করে মিশিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু টুনা নুডলস।


চটপটি

যা যা লাগবে : ডাবলি ২ কাপ, সেদ্ধ আলু ২টি, সেদ্ধ ডিম ২টি, চটপটি মসলা ২ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, বিট লবণ আধা চা চামচ, মরিচ টালা গুঁড়া ১ চা চামচ, হলুদ সামান্য, লবণ পরিমাণমতো। চটপটি পরিবেশনের জন্য : ধনেপাতা (কুচি) সামান্য, কাঁচা মরিচ (কুচি) ৬টি, পেঁয়াজ (কুচি) ৩টি ফুচকা পরিমাণমতো। তেঁতুলের টক তৈরিতে : তেঁতুল আধা কাপ, পানি প্রয়োজনমতো, মরিচ টালা গুঁড়া ১ চা চামচ, চটপটি মসলা ১ চা চামচ, চিনি ১ চা চামচ, বিট লবণ প্রয়োজনমতো।

যেভাবে তৈরি করবেন : ডাবলি সারা রাত ভিজিয়ে রাখতে হবে। সামান্য লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হলে বাটিতে ঢেলে আলু চটকে দিতে হবে। এরপর একে একে সব মসলা দিয়ে ভালোভাবে মেশাতে হবে। অন্যদিকে তেঁতুলে টক তৈরি করতে একটি বাটিতে তেঁতুল পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ক্বাথ তৈরি করে নিন। এবার সব মসলা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি তেঁতুলের টক। পছন্দমতো বাটিতে চটপটি দিয়ে ইচ্ছেমতো ডিম কুচি, ধনেপাতা, পেঁয়াজ ও ফুচকা দিয়ে পরিবেশন করুন সুস্বাদু ঝাল ঝাল চটপটি।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা