× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

চুল কাটাতে আম্পায়ারের শরণাপন্ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪ ১২:৪০ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪ ১২:৫৩ পিএম

চুল কাটাতে আম্পায়ারের শরণাপন্ন

১৯৭৪ সাল। ওল্ড ট্রাফোর্ডে চলছে ভারত ও স্বাগতিক ইংল্যান্ডের মধ্যে জমজমাট টেস্ট। তখনও ক্রিকেটারদের মধ্যে হেলমেটের ব্যবহার জনপ্রিয় হয়ে ওঠেনি। তাই হেলমেট ছাড়াই ব্যাট হাতে ক্রিজে নেমে ইংলিশ বোলারদের শাসন করছিলেন সুনীল গাভাস্কার। কিন্তু গাভাস্কার তার মাথার চুল নিয়ে পড়ে গেলেন বিপদে। বাতাসে চুলগুলো বারবার তার চোখের সামনে এসে বল থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছিল। গাভাস্কার তখন আম্পায়ার ডিকি বার্ডকে গিয়ে তার মাথার সামনের চুলগুলো কেটে দেওয়ার জন্য অদ্ভুত আবদার করে বসেন। অবশ্য আম্পায়ার সেদিন তার অনুরোধ রেখেছিলেন। মাঠে আম্পায়ারকে দিয়ে চুল কাটিয়ে সেই ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সুনীল গাভাস্কার।

সূত্র : ইনশর্টস ডটকম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা