× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

গল্প শুনিয়ে জরিমানা মওকুফ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ১১:৩৫ এএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৪ ১১:৫৩ এএম

আব্রাহাম লিংকন

আব্রাহাম লিংকন

আব্রাহাম লিংকন মজার মজার গল্প বলে প্রতিকূল পরিবেশ অনুকূল করে তুলতেন। লিংকন তখন ওকালতি পেশায় যুক্ত ছিলেন। আদালতে একবার মামলার শুনানি চলছে। এমন সময় লিংকন আদালতে প্রবেশ করে পেশকারের দিকে ঝুঁকে পড়ে তাকে একটি গল্প শোনালেন। গল্পটি এতই মজার ছিল যে স্থান-কাল ভুলে পেশকার হো হো করে হেসে উঠলেন। জজ সাহেব রেগে গিয়ে লিংকনকে বললেন, মিস্টার লিংকন, আপনি সব সময় গল্প বলে কাজের বিঘ্ন ঘটান; আর সঙ্গে সঙ্গে পেশকারকে বললেন, গল্প শুনে হাসার জন্য তোমাকে ৫ ডলার জরিমানা করা হলো। পেশকার কোনো আক্ষেপ না করে বিচারককে উদ্দেশ করে বললেন, ‘গল্পটার দাম কিন্তু ৫ ডলারের চাইতেও বেশি।’ তখন বিচারক তাকে কাছে ডেকে নিয়ে গল্পটি শুনতে চাইলেন। গল্পটি শোনার পর বিচারক হা হা করে হেসে উঠে আদেশ দিলেন, ‘তোমার জরিমানা মওকুফ করা হলো।’

সূত্র : ইলফিনপেল ডটকম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা