মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ১২:৪০ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৪ ১২:৫০ পিএম
বঙ্গবন্ধু নতুন মন্ত্রিসভা গঠন করছেন। কে কোন দপ্তর পাচ্ছেন, তা জানার জন্য সাংবাদিকরা তার কাছে গিয়ে আগ্রহ প্রকাশ করলে বঙ্গবন্ধু জানান, ‘সব এখন বলব না, একটু পরই জানতে পারবা। উপযুক্ত ব্যক্তিকেই যথাযথ দায়িত্ব দিয়েছি।’ একটু পর বঙ্গবন্ধু গম্ভীর হয়ে বললেন, ‘তবে একটা দপ্তর নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। অনেক ভেবেচিন্তে সেটা জহুরের (জহুর আহমেদ চৌধুরী) কাঁধে চাপালাম। দপ্তরটি হচ্ছে স্বাস্থ্য ও জন্মনিয়ন্ত্রণ। ভেবে দেখলাম, আমার মতো সারা জীবন জেল খাইটা তার শরীরডা খ্যাংরা কাঠির মতো হইয়া গেছে। সব ডাক্তারকে সে মাইনষের স্বাস্থ্য ভালো করার তাগিদ দিতে পারব। সে আবার দুই বউয়ের ১৪টি বাচ্চা নিয়ে হিমশিম খাইতাছে। বেশি বাচ্চা হওয়ার জ্বালা সে-ই ভালো বোঝে। তাই তারে জন্মনিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছি।’
সূত্র : মুজিব ভাই, এবিএম মূসা