× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

কবি নজরুলের পাণি-গ্রহণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ১২:৩১ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৪ ১২:৩৮ পিএম

কবি নজরুলের পাণি-গ্রহণ

কবি কাজী নজরুল ইসলামের গানের শিষ্যা পুষ্পলতা দের জন্মদিন। সে অনুষ্ঠানে অনেকের মধ্যে কবিপত্নী ও তার শাশুড়ি উপস্থিত ছিলেন। অতিথিরা খেতে বসেছেন। তাদের জন্য নারীরা ছোট ছোট মাটির পাত্রে নানানরকম খাবার নিয়ে আসছেন। কবি তাদের এক একজনকে দেখিয়ে বললেন–ইনি পিসিমা, উনি খুড়িমা আর এই যে মাসিমা। কবি যখন সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছেন, জসীমউদ্‌দীন তখন জিজ্ঞেস করেন, ‘আচ্ছা কবি ভাই, সবাইকে দেখালেন, আমার ভাবি কই, তাকে তো দেখালেন না!’ কবি একটুও দেরি না করে পানির গ্লাস হাতে দাঁড়ানো নারীকে দেখিয়ে বলে ওঠেন, ‘এইটি তোমাদের ভাবি। যেহেতু আমি তার পাণি-গ্রহণ করেছি।’ এ কথা শুনে কবিপত্নী হেসে কুটিকুটি হয়ে মুখ ঢাকেন।

সূত্র : যাঁদের দেখেছি, জসীমউদ্‌দীন


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা