× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতা

ইবতেসাম মাহবুব ইফাজ

প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ১৩:১৯ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৪ ১৩:২৪ পিএম

স্বাধীনতা

স্বাধীনতা

ইবতেসাম মাহবুব ইফাজ


স্বাধীনতা মানে বায়ান্নর ভাষা আন্দোলন

সালাম রাফিকের রক্তের বিনিময়ে অ আ ক খ।

স্বাধীনতা মানে একাত্তরের মুক্তিযুদ্ধ,

মুজিবের ডাকে রক্ত দিয়ে অর্জিত লাল সূর্য।

স্বাধীনতা মানে মনের সুখে রঙ নিয়ে খেলা,

নিজের মতো করে আঁকা।

স্বাধীনতা মানে ইচ্ছেমতো ঘুরে বেড়ানো,

নীল আকাশে পাখির মতো ডানা মেলা।

দ্বিতীয় শ্রেণি, বি এ এফ শাহীন কলেজ, ঢাকা


প্রিয় স্বদেশ

সুবর্ণা বিশ্বাস 

স্বাধীনতা তুমি আমার কাছে 

সাত রাজারই ধন

স্বাধীনতা তুমি পুবাল হাওয়া

মন করে চনমন।

স্বাধীনতা তুমি মেঘের ভেলা নীল আকাশের বুক

স্বাধীনতা তুমি বাংলা মায়ের সবুজ-শ্যামল মুখ।

ষষ্ঠ শ্রেণি, এস কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ


নয় মাসের যুদ্ধ

কাজী তানহা ফাতিমা তুলতুল


আমাদের স্বাধীনতা কেউ দেয় নাই

ত্রিশ লাখ জীবনের বিনিময়ে পাই

ছিঁড়তেই পরাধীনতা আমরা করেছি পণ

নয় মাস ধরে চলেছিল যুদ্ধ ভীষণ।

অবশেষের রক্তের সাগর বয়ে

সোনার বাংলা গেল স্বাধীন হয়ে। 

যুদ্ধের শুরু হয় এই মার্চ মাস—

বুকের রক্তে লেখা সেই ইতিহাস।

সপ্তম শ্রেণি, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা


মুক্তির স্বাদ
পড়শী চক্রবর্ত্তী 

পাক-হানাদারের বাহাদুরি করে সেদিন বন্ধ
স্বাধীনতা এসেছিলে নিয়ে অপার আনন্দ। 
স্বাধীনতা আমার কাছে মুক্তাদানার মতো
যত্নে রেখেছি তাকে, ভালোবাসি সতত।
তুমি আছ তাই আমরা আজ স্বাধীন 
হরিণছানার মতো নাচি তাধিন তাধিন।
অষ্টম শ্রেণি, হিরা মিয়া গার্লস হাই স্কুল নবীগঞ্জ, হবিগঞ্জ
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা