× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইফুলের হেঁটে বিশ্বভ্রমণ শুরু হচ্ছে শুক্রবার

গোলাম কিবরিয়া

প্রকাশ : ২০ মার্চ ২০২৪ ২৩:১৬ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৪ ২৩:১৭ পিএম

বিশ্ব ভ্রমণের বিস্তারিত তথ্য সবার সামনে তুলে ধরছেন হাইকার সাইফুল ইসলাম শান্ত

বিশ্ব ভ্রমণের বিস্তারিত তথ্য সবার সামনে তুলে ধরছেন হাইকার সাইফুল ইসলাম শান্ত

পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণে বের হচ্ছেন বাংলাদেশি হাইকার সাইফুল ইসলাম শান্ত। শুক্রবার (২২ মার্চ) সকালে রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে হেঁটে বিশ্ব ভ্রমণে বের হবেন তিনি। বুধবার (২০ মার্চ) বেলা ১১টায় পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বলসহ অন্যরা। সাইফুল ইসলাম শান্ত বলেন, আগামী শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বিশ্বভ্রমণ শুরুর পরিকল্পনা নিয়ছি। জাতিসংঘ ঘোষিত ১৯৩টি দেশ ভ্রমণের পরিকল্পনা আমার। ঢাকা থেকে হাঁটা শুরু করে যশোর-বেনাপোল সীমান্ত পার হয়ে কলকাতায় পৌঁছানোর পরিকল্পনা করেছি। এরপর ভারতের, ঝাড়খন্ড, পাটেনা, লখনৌ, উত্তর প্রদেশ হয়ে দিল্লিতে পেীঁছাবো। পরিকল্পনা অনুযায়ী এরপর উজবেকিস্তান যাবার কথা রয়েছে। তারপর পর্যায়েক্রমে মধ্য এশিয়ার তুর্কমেনিস্তান, তাজিকিস্তথান কিরগিজন্তান, কাজাখস্তান, মঙ্গোলিয়া, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ ক্রমান্বয়ে এশিয়ার অন্যান্য দেশ ভ্রমণের পরিকল্পনা রয়েছে। এশিয়া মহাদেশ ভ্রমণের পর আমার আফ্রিকা এবং ইউরোপ ভ্রমণের পরিকল্পনা রয়েছে। এরপর উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়া মহাদেশ ভ্রমণের পর অ্যান্টার্কটিকা মহাদেশ গিয়ে বিশ্বভ্রমণের পরিসমাপ্তি ঘটানোর পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে আগত অতিথিদের হাত থেকে অফিসিয়াল জার্সি গ্রহণ করছেন শান্ত

শান্তর এই বিশ্ব ভ্রমণে লজেস্টিক পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স  অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল বলেন, ভ্রমণে সময় যখন নিজের নিয়ন্ত্রণে থাকে তখন অনেক বেশি উপভোগ করা যায় সবকিছু। শেখা ও জানা যায় অনেক। হেঁটে ভ্রমণ তাই সব সময়ই আনন্দের। আমাদের দেশে অ্যাডভেঞ্চার ট্রাভেল তুলনামূলক কম হয়। তাই বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন দেশের যেকোনো অ্যাডভেঞ্চার ট্রাভেলের পাশে থেকে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে চায়। আমরা এটাও চাই যে কেউ অ্যাডভেঞ্চার ট্রাভেলে আরও আগ্রহী হোক এবং তার ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে লিখুক। এতে সবাই জানতে পারবে এবং ভ্রমণে অনুপ্রাণিত হবে। বাংলাদেশি হাইকার সাইফুল ইসলাম শান্তর জন্যে শুভকামনা রইলো।’ 

উল্লেখ্য, শান্ত ২০২২ সালে ৭৫ দিনে হেঁটে বাংলাদেশের ৬৪ জেলা (৩ হাজার  কিলোমিটার) ভ্রমণ করেন। এ ছাড়া একই বছরে তিনি ৬৪ দিনে ১ হাজার ৫০০ কিলোমিটার হেঁটে বাংলাদেশ থেকে ভারত (ঢাকা, সান্দাকফু, দার্জিলিং) ভ্রমণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা