মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ১১:০১ এএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪ ১১:০৭ এএম
অচিন্ত্যকুমার সেনগুপ্ত
বসিরহাটের আদালত প্রাঙ্গণের ঘটনা। সাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত ছিলেন সেখানকার বিচারক। একটি বিবাহবিচ্ছেদ মামলার নিষ্পত্তির জন্য উভয় পক্ষ অপেক্ষায় আছে। দুপুরের বিরতির পর বিচারক বসবেন। এর মধ্যে অচিন্ত্যকুমার লাঞ্চ করতে গিয়ে তার খাসকামরায় সেই স্বামী-স্ত্রীকে গোপনে ডেকে বললেন, ‘মামলা করেছো কেন? বিয়ে ভেঙে দেবে?’ তখন আড়চোখে মেয়েটির দিকে তাকিয়ে ছেলেটি বলল, ‘মামলা তো আমাদের বাপেদের মধ্যে। ওর সঙ্গে আমার কোনো কাজিয়া নেই।’ ছেলেটির কথায় মেয়েটিও হেসে সমর্থন জানাল। অচিন্ত্যকুমার তখন বললেন, ‘পালাতে পারবে?’ ছেলেটি বলল, ‘হুঁ।’ অচিন্ত্য তাদের পরামর্শ দিলেন, ‘তবে পালাও, ঘাটে গিয়ে নৌকা নিয়ে পার হয়ে যাও।’ বিচারক একটু দেরি করে এজলাসে গিয়ে সেই স্বামী-স্ত্রীকে ডাকলেন। এক ঘণ্টা ধরে খোঁজাখুঁজি করেও বিচারকের সামনে তাদের উপস্থিত করতে না পারায় মামলাও খারিজ হয়ে গেল।
সূত্র : লেখকের মুখোমুখি, অরুণকুমার মুখোপাধ্যায়