× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীকে মানুষ হিসেবে ভাবতে হবে

তামান্না হক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪ ১২:৩৮ পিএম

তামান্না হক

তামান্না হক

নারীর অগ্রযাত্রা ও সমঅধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিনিয়োগ প্রয়োজন। কারণ একটি দেশের অর্ধেক জনগোষ্ঠী থাকে নারী। আমরা যদি তাদের ওপর বিনিয়োগ না করার মনোভাব রাখি, তাদের যদি এগিয়ে যেতে সাহায্য না করি, কোনো দিনও একটি পরিবার ও একটি জাতি উন্নয়নের পথ দেখবে না। একটি শিশু একজন সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত মা পাবে না।

বিশ্বজুড়ে নারীরা এগিয়ে যাচ্ছে বিভিন্ন দেশের সরকার ও সংস্থার বিনিয়োগের মাধ্যমে। তারা নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে আজ প্রতিষ্ঠিত। এক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে। একজন নারীকে তার পরিবার থেকে সুশিক্ষিত করার জন্য এখনও আমাদের ভাবতে হয়। আমাদের পরিবার ভাবেÑ মেয়েকে যত তাড়াতাড়ি বিয়ে দিয়ে বিদায় করা যায়। এতে করে পরবর্তী প্রজন্ম যেমন সুশিক্ষিত মা পাবে না, তেমনি আমাদের এই জাতি গর্ব করার জন্য একজন নারী পাবে না। 

অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, লিঙ্গভেদে নয়, বরং নারীকে মূল্যায়ন করতে হবে মানুষ হিসেবে। নারীদেরও বুঝতে হবে, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। যার মাধ্যমে নিজের পরিবার ও নিজের দেশকে সামনে এগিয়ে নেওয়া যাবে। এমনটা হলেই প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সামনে যেতে পারব আমরা।

লেখক: নারী বক্সার ও সেলফ ডিফেন্স ট্রেইনার


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা