× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

ধূমকেতুর কয় দাঁত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ১৩:৫৯ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ১৫:০৪ পিএম

ধূমকেতুর কয় দাঁত

১৯১০ সালে হ্যালির ধূমকেতু দেখা দিলে তা নিয়ে জনসাধারণের মনে নানারকম কৌতূহল সৃষ্টি হয়। সে সময় খবরের কাগজে কী লেখা হচ্ছে তা পড়ার জন্য লোকজন এক গ্রাম থেকে আরেক গ্রামে ছুটে যেত। কেউ কেউ বলাবলি করত এবার ভয়ানক কিছু ঘটবে। ধূমকেতু নিয়ে অল্প দিনের মধ্যে নানারকম গল্প চাউর হয়ে যায়। সাহিত্যিক পরিমল গোস্বামীর তখন কিশোর বয়স। থাকতেন পাবনার পদ্মা নদীর পারের সাতবেড়ে গ্রামে। পাশের রতনদিয়া গ্রামে পরিমলের এক বন্ধু ছিলেন। সেই বন্ধু তার কাছে ধূমকেতু দেখার বর্ণনা দিয়ে একটি চিঠি লিখলেন। পত্রের এক জায়গায় লিখেছিলেন, ‘এখানে আমরা যে ধূমকেতু দেখছি তার দুটো দাঁত, তোমাদের ওখানকার ধূমকেতু কয় দাঁতের?’

সূত্র : স্মৃতিচিত্রণ, পরিমল গোস্বামী

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা