× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনারগাঁ ইউনিভার্সিটির শিক্ষা সফর ও নবীনবরণ অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৩ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৯ পিএম

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির চেয়ারম্যান, জাতীয় সংসদের হুইপ এমপি আলহাজ নজরুল ইসলাম বাবু

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির চেয়ারম্যান, জাতীয় সংসদের হুইপ এমপি আলহাজ নজরুল ইসলাম বাবু

সোনারগাঁ ইউনিভার্সিটির স্প্রিং-২০২৪ সেশনের শিক্ষাসফর ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সুবর্ণগ্রাম রিসোর্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির চেয়ারম্যান, জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ আড়াই হাজারের এমপি আলহাজ নজরুল ইসলাম বাবু।

আলোচনা পর্বে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে একাডেমিক ও ক্যারিয়ারনির্ভর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয় যাত্রায় শিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম, সোনারগাঁ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান, ট্রেজারার অধ্যাপক ড. একরামুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আলহাজ লায়ন মো. শামীম মাহাবুব ভূইয়া। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। শিক্ষাসফর ও নবীনবরণ একসঙ্গে হওয়ায় নতুন-পুরোনো শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি তৈরির পাশাপাশি গতি পাবে শিক্ষাদান প্রক্রিয়া, এমনটাই আশা করছেন ইউনিভার্সিটির কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা