× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইন-আদালত

স্বামী আমার সন্তানকে নিয়ে যেতে চাইছে

দিলরুবা শরমিন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫৩ এএম

স্বামী আমার সন্তানকে নিয়ে যেতে চাইছে

পাঠকদের আইনগত সমস্যার সমাধানে এই বিভাগ। নির্বাচিত প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকারকর্মী দিলরুবা শরমিন 

প্রশ্ন : আমি হিন্দু। আমার স্বামীও হিন্দু। আমরা দীর্ঘ ১০ বছর প্রেম করে পারিবারিক ও ধর্মীয়ভাবেই বিয়ে করেছি। বিয়ের পরে আমার শাশুড়ি-স্বামী দুজনের অত্যাচার চরমে ওঠে। শারীরিক, মানসিক ও আর্থিক নির্যাতন চূড়ান্ত পর্যায়ে করে। আমি বাধ্য হয়ে একাই অন্যত্র বাসা নিয়েছি। সেখানে আমার স্বামী যখন-তখন আসেন। কিন্তু স্বামী হিসেবে কোনো দায়দায়িত্ব নেন না। আমার বাচ্চা হবে। আমার স্বামী দিন-রাত যখনই আমার বাসায় আসেন, তখনই বলেন বাচ্চা হলেই আমি বাচ্চাকে নিয়ে চলে যাব। আমি খুবই ভয়ে আছি। তিনি কি আসলেই আমার বাচ্চা নিয়ে চলে যেতে পারেন? প্লিজ আমাকে পরামর্শ দিন। 

- সায়ন্তিকা, উত্তরা, ঢাকা

পরামর্শ : দেখুন আপনি যে বিষয়টা নিয়ে চিন্তিত, সেটা আসলেই চিন্তার বিষয়। আপনি নিশ্চয়ই জানেন যে, সাধারণত যেসব বাচ্চার ৫ বছর পূর্ণ হয়নি, ‘হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্জিয়ানশিপ অ্যাক্ট, ১৯৫৬-এর ৬ ধারা অনুযায়ী মায়ের কাছেই সেই বাচ্চারা থাকবে। বাবা যদি দেখা করতে চান এবং কোর্টের কাছে কোনো মামলা করেন, দরখাস্ত করেন, তবে সেক্ষেত্রে যদি শিশু মায়ের কাছে থাকে তবে কোর্ট থেকে বাবাকে কোনো একটা নির্দিষ্ট সময়ে অনুমতি দিতে পারে দেখা করার। তবে বাচ্চাদের কাস্টডির জন্য সবসময়ই স্বামী স্ত্রীর ডিভোর্স আবশ্যক, তাই ডিভোর্স পেতে গেলে আপনার যা করতে হবে, সেটা হলো আপনার যা এলাকা, যে জেলা জজের অধীনে, সেই জেলা জজে আপনার মামলা করতে হবে। শিশু পিতা-মাতার মধ্যে কার কাছে থাকবে, সেটা যদি কোর্টে বিচার্য বিষয় হিসেবে আসে, সেক্ষেত্রে কোর্ট আইনজ্ঞের সঙ্গে বাচ্চার ভবিষ্যত্‍ এবং তার যথাযথ ওয়েলফেয়ারের বিষয়টিও বিবেচনা করে বাচ্চা কার কাছে থাকবে সিদ্ধান্ত নেবেন। আপনি হিন্দু। আপনি ডিভোর্স চাইলে অবশ্যই আপনাকে কোর্টে যেতে হবে, তবে কোর্টের প্রত্যেকের নির্ধারিত দিনে যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এ বিষয়ে আপনি আপনার আইনজীবীর সঙ্গে আলোচনা করে নেবেন। তিনিই বলে দেবেন কোনটা আবশ্যক।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা