× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

উপহারের বই বিক্রি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১৯ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২০ পিএম

শিবরাম চক্রবর্তী

শিবরাম চক্রবর্তী

প্রেমেন্দ্র মিত্র তার প্রথম প্রকাশিত বই শিবরাম চক্রবর্তীকে উৎসর্গ করেন। বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ পেলে শিবরাম বই হাতে নিয়ে পৃষ্ঠা উল্টে চমকে ওঠেন, ‘বইটা আমাকেই দিয়েছো দেখছি।’ প্রেমেন্দ্র বললেন, সে কি! তুমি জানতে না? উত্তরে শিবরাম বলেন, ‘না। এখন টের পেলাম। তা প্রথম সংস্করণ কাকে উৎসর্গ করেছিলে?’ এ কথা শুনে প্রেমেন্দ্র হতবাক হয়ে বললেন, প্রথম সংস্করণ একজন, দ্বিতীয় সংস্করণ আরেকজনের নামে দেওয়া যায় নাকি! তা ছাড়া প্রথম সংস্করণ প্রকাশ পাওয়ার দিনেই তোমাকে বই দিয়েছিলাম। শিবরাম তখন বললেন, ‘হ্যাঁ, মনে পড়ছে এখন।’ প্রেমেন্দ্র এবার বললেন, বইয়ের মলাটও উল্টে দ্যাখোনি নাকি! শিবরাম বললেন, ‘উল্টে দেখার কী আছে! গল্পগুলো পত্রিকায় বেরোনোর সঙ্গে সঙ্গেই পড়েছি। তাই কৌতূহল হয়নি। তোমার বই তো হাতে হাতে চলে, তাই মনে হয়েছিল দুর্যোগের দিনে এটাকেও চালিয়ে দিই। সঙ্গে সঙ্গে কলেজ স্ট্রিটে গিয়ে বেচে দিয়েছিলাম।’

সূত্র : পৃথিবী ঈশ্বর ভালোবাসা, শিবরাম চক্রবর্তী

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা