মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪৮ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫০ পিএম
কবি রজনীকান্ত সেন
কবি রজনীকান্ত সেন এক সকালে বসে কবিতা লিখছিলেন। সে সময় তার বাড়ি এলেন কবি রসময় লাহা। কুশল বিনিময় শেষে রসময় তার সদ্যপ্রকাশিত কাব্যগ্রন্থ ‘ছাইভস্ম’ রজনীকান্তকে উপহার দিয়ে বললেন, ‘এই নিন আমার ছাইভস্ম।’ ওই সময় রজনীকান্তর ‘অমৃত’ নামে নতুন একটি কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছে। ‘ছাইভস্ম’ বইটি নিয়ে রজনীকান্ত তার ‘অমৃত’ বইটি রসময় লাহাকে উপহার দিয়ে রসিকতা করে বললেন, ‘ছাইভস্ম দিয়ে অমৃত নিয়ে যান।’
সূত্র : কান্তকবি রজনীকান্ত, নলিনীরঞ্জন পণ্ডিত