× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেমের অনুগল্প

চারটি মারবেল

জায়েদ বিন আলী সুজন

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১২:০৭ পিএম

চারটি মারবেল

জোহরার সঙ্গে বিষাদের প্রথম দেখা হওয়ার দিন তাকে চারটা মারবেল দিয়ে বলেছিল, ‘একটি তুমি, একটি তোমার স্বামী আর বাকি দুটি তোমার দুই বাচ্চা।’

জোহরা মারবেলগুলো হাতে নিয়ে একটু অবাক হয়ে হেসে বলেছিল, ‘আচ্ছা’।

ওই চারটি মারবেলে ভর করেই জোহরা আর বিষাদের ভালোবাসা এসেছিল। এরপর জোহরাকে কত কিছু দিয়েছে বিষাদ। কিন্তু জোহরা বলত, সেই মারবেল চারটিই বিষাদের কাছ থেকে পাওয়া তার সেরা উপহার। ওগুলো সে সারা জীবন রেখে দেবে।

আজ প্রায় ছয় বছর পর বিষাদ জোহরাকে দেখল, রাস্তায়। জোহরার পাশে তার সঙ্গী আর কোলে দুটি ফুটফুটে বাচ্চা।

ব্যস্ত সড়কে বিষাদ থমকে দাঁড়াল। থমকে গেল নিঃশ্বাস, গাড়ির হর্ন, রিকশার টুংটাং, হকারের চিৎকার। সব ছাপিয়ে মাথায় একটা চিন্তা ঘুরছিলÑআচ্ছা, জোহরা কি মারবেলগুলো এখনও রেখেছে নাকি হারিয়ে ফেলেছে কালের ধুলোয়?

রিকশার বেলের শব্দে সম্বিত ফিরে পেল বিষাদ। চিন্তা এলোÑআরে ওই রিকশাতেই তো মারবেল চারটি আছে। যার একটি জোহরা নিজে, একটি ওর স্বামী আর বাকি দুটি ওদের দুই বাচ্চা! চারটি মারবেল, কি সুন্দরভাবেই না ঈশ্বর মিলিয়ে দিয়েছেন!

জোহরার চলে যাওয়ার ছয় বছর পর সবার প্রশ্ন ছিলÑকে কাকে ছাড়ল, বিষাদ জোহরাকে নাকি জোহরা বিষাদকে? বিষাদ কেবল হাসত, মনে মনে বলতÑআরে ওরা বোঝেনি, আমরা কেউ কাউকে ছাড়িনি। বরং ভালোবাসাই আমাদের ছেড়েছে!

 ঘরে ফেরার পথে বিষাদের মনে হলো, ওর কাছে জোহরার দেওয়া কিছু নেই। সব হারিয়ে ফেলেছে। শুধু আছে হৃদয়ের দেয়ালে সযত্নে টাঙিয়ে রাখা একটি ছবি। সেই ছবিটি জোহরার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা