× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিয় মেলায় একদিন

প্রথা মারিশা

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫২ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫৮ পিএম

 লেখার সঙ্গে সুন্দর ছবিটি এঁকেছে আনিশা খন্দকার। সে ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী

লেখার সঙ্গে সুন্দর ছবিটি এঁকেছে আনিশা খন্দকার। সে ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল জায়গা জুড়ে প্রতি বছর বইমেলা হয়। ফেব্রুয়ারিব্যাপী এ মেলায় আমি মা-বাবার সঙ্গে যাই। বইমেলায় আমার ভালো লাগে শিশুপ্রহর। এবারও আমি গিয়েছিলাম। সেখানে অনেক নতুন বন্ধুর সঙ্গে দেখা হলো।

গেট দিয়ে ঢুকে প্রথমে গেলাম শিশুচত্বরে। সেখানে হালুম, টুকটুকি ও সিকুর সঙ্গে খেলে খুব মজা পেলাম। আমার মতো আরও ছেলেমেয়ে এসেছে। ওখানে গিয়ে আমার ভালো লাগে ছবি আঁকতে। এবারও ছবি আঁকলাম।

আমার আরও ভালো লাগে ইকরি-মিকরি ও ডাক-এর স্টল। এসব স্টল থেকে আমি প্রতি বছরই বই কিনি। এবারও মা-বাবা আমাকে কয়েকটি বই কিনে দিল। ইকরি-মিকরি থেকে নিলাম ‘হালুম! আলুম!’, ‘বাঘ এসেছে বাঘ, ভাগরে সবাই ভাগ’, ‘মা কাক আর ছা কাক’। ডাক-এর স্টল থেকে নিলাম, ‘জানার আছে অনেক কিছু’, ‘ইশপের গল্প এক ও দুই । বইগুলো দেখতে যেমন সুন্দর, পড়তেও অনেক মজার।

এ বইগুলো কেনার পর আরও অনেক স্টল ঘুরে দেখলাম। বড়দের বইয়ের স্টলগুলোয় অনেক মানুষের ভিড়। আমার মা-বাবা সেখান থেকে কিছু বই কিনল। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লাম। আমার খুব পানির তেষ্টা পেল। বাবা মেলার ভেতরের খাবার দোকান থেকে আমার জন্য পানি ও আইসক্রিম কিনে আনল। আমি গ্লাস টাওয়ারের পাশের লেকের বেঞ্চে বসে সেই পানি পান করলাম ও আইসক্রিম খেলাম। এরপর বাবার কাছে জানলাম গ্লাস টাওয়ার ও সোহরাওয়ার্দী উদ্যানের ইতিহাস।

প্রথম শ্রেণি, শহীদ লে. আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা